January 20, 2026, 1:56 am
শিরোনামঃ
ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ইউনূসের দুঃশাসনে মানুষের প্রাণ এখন খেলনা:সিন্ডিকেটের দৌরাত্ম্যে চিকিৎসার আগেই মৃত্যু রাজধানীতে ১০,০০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে আসামি ছিনতাই চকরিয়া প্রেসক্লাবের নতুন সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ রাজধানীর তেজতুরী বাজারে চাঞ্চল্যকর মোসাব্বির হত্যায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা পুলিশ (ডিবি) তুচ্ছ ঘটনায় তর্কাতর্কির জের ধরে দিঘারকান্দার নিবীহ রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসী ইয়াসিন গং ময়মনসিংহে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত ১ম চিফ অব আর্মি স্টাফ (সিএএস) আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উত্তরায় চেকপোস্টে ৯,৬০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর উত্তরায় আব্দুল্লাহপুরে পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালে ৯,৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোঃ সরোয়ার কামাল (২৭) কে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা-পূর্ব থানা পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর ২০২৪ খ্রি.) সন্ধ্যা আনুমানিক ০৫.৪৫ ঘটিকায় আব্দুল্লাহপুরে পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, আজ বিকালে উত্তরায় আব্দুল্লাহপুরে ডিএমপির উত্তরা বিভাগের বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলছিলো। চেকপোস্ট চলাকালে বিকাল আনুমানিক ০৫:৪৫ ঘটিকায় সন্দেহভাজন সরোয়ার কামালের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৯৬০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারি সরোয়ার ইয়াবাগুলো ৫০টি নীল রংয়ের এয়ার টাইট জিপার পলিথিন প্যাকেটে রক্ষিত অবস্থায় ব্যাগে করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলো।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত সরোয়ার কামালের বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় একটি মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপি উত্তরা-পূর্ব থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST