April 22, 2026, 2:31 am
শিরোনামঃ
ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি অনলাইনে আয়ের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উন্নয়নের প্রশ্নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রাখার আহবান এমপি ওয়াহাবের

Reporter Name

প্রথম বাংলা : উন্নয়নের প্রশ্নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রাখার আহবান জানিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

 

তিনি বলেন- ময়মনসিংহের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলেছি, এই এলাকার উন্নয়নের প্রশ্নে তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। নগরীর যানজট, আইন শৃঙ্খলার উন্নয়নে ইতিমধ্যে প্রশাসন কাজ শুরু করছে। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সভায় বিগত আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই সংসদ সদস্য আরও বলেন, ঐতিহ্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাবের ভবনটি আমাদের আদর্শিক মা সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুদানে করা হয়েছিল। কিন্তু বিগত সময়ে এ কাজের কোন স্বীকৃতি ছিল না। তবে সম্প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই নামফলকটি ক্লাবের দেয়ালে সাটানো হয়েছে। এজন্য ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আগামীদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ময়মনসিংহ সফরে আসলে, উনাকে এই প্রেসক্লাবে নিয়ে আসার জন্য আমার সর্বাত্মক চেষ্টা থাকবে।

 

এ সময় ক্লাব সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মো: সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন র‌্যাব-১৪ এর অধিনায়ক মো: নয়মুল হাসান, পুলিশ সুপার (এসপি) মো: মিজানুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক একেএম মাহাবুবুল আলম মাহাবুব, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মো: কামরুল আহসান এমরুল, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো: গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

 

এর আগে ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেলুন উড়িয়ে বর্নাঢ্য র‌্যালীতে অংশ নেন উপস্থিত অতিথিবৃন্দ। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ক্লাবের সহসভাপতি নয়াব আলী, সাধারন সম্পাদক আব্দুল কাইয়ূম, সাবেক সাধারন সম্পা দক সাইফুল ইসলাম, অমিত রায়, যুগ্ম সাধারন সম্পাদক আবু সালেহ মো: মূসাসহ নগরীর বিভিন্ন পর্যায়ের ব্যক্তি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST