September 12, 2026, 9:07 am
শিরোনামঃ
কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা মিরপুর প্রেসক্লাবের বর্ণাঢ্য নৌকা ভ্রমণ ও পিকনিক নৌযাত্রা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে কমিটির সম্পাদক ও তার ঘনিষ্ট ভাড়াটের যোগসাজশে আহসান উল্লাহ কাচারী মসজিদের আয়ের উৎস্য নিয়ে বানিজ্য চলছে টাংগাইল সহ দেশের বিভিন্ন জেলায়,সরকারি ধান-চাল কেনায় অনিয়ম বঞ্চিত কৃষক, লাভবান অসাধু চক্র শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে…
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উলিপুরে এক হাজার পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক ৩

Reporter Name

মোঃশাহজাহান খন্দকার

স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ। এসময় মাদক কারবারিদের কাছে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্প‌তিবার (১৮ মে) দিবাগত রা‌ত আনুমানিক সাড়ে ৮ টার দিকে উপ‌জেলার সাহেবের আলগা ইউ‌নিয়নের গেন্দার আলগা এলাকায় এ অ‌ভিযান চালায় পু‌লিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ইউনিয়নের গেন্দার আলগা গ্রামের ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরের দই খাওয়ার চর এলাকার হাবিবুর রহমান (২৭), মহসিন মিয়া (২৩) ও রৌমারী উপজেলার কাজাইকাটা গ্রামের রিপন মিয়া (১৮)।

পুলিশ তথ্য সুত্রে জানাযায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উলিপুর থানার নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের এক‌টি দল ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরের দই খাওয়ার চর এলাকায় অভিযান চালায়। অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ ওই এলাকার মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান, মহসিন মিয়া ও রিপন মিয়াকে গ্রেফতার করে। এরা চরাঞ্চ‌লে দীর্ঘ দিন ইয়াবা ব্যবসা কর‌ে আসছিলো।

উ‌লিপুর থানার ও‌সি শেখ আশরাফুজ্জামান বলেন, ‘গ্রেফতার আসা‌মিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST