November 23, 2026, 3:06 am
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উলিপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধের দাবিতে জনসভা

Reporter Name

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে টেকসই পরিবেশ বান্ধব উপায়ে নদীর ভাঙ্গন রোধের দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও তিস্তা নদী রক্ষা কমিটির উদ্যোগে উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের তিস্তা নদীর ভাঙ্গন কবলিত এলাকার বজরা দারুল উলুম সিনিয়র মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় তিস্তা নদী রক্ষা কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলদেশ পরিবেশ আন্দোলন(বাপা) এর সাধারণ সম্পাদক শরীফ জামিল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, কুড়িগ্রাম সোসাইটি ঢাকা’র সভাপতি প্রকৌশলী ফজলুল হক,

সাংবাদিক এ্যাডভোকেট আহসান হাবিব নীলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের আহবায়ক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক ইউসুফ আলমগীর, বাপা পাবনা জেলার সভাপতি এড. তসলিম হাসান সুমন, সাধারন সম্পাদক আব্দুল হামিদ, সমাজ সেবক আসাদুজ্জামান আনছারী প্রমুখ।

সভাটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম সোসাইটি ঢাকা’র সাধারণ সম্পাদক আশরাফুল আলম চিশতী শাহিন।

জনসভায় বক্তারা তিস্তা নদী ভাঙ্গনরোধে মহা পরিকল্পনা গ্রহন করে তা মেগা প্রজেক্টের মাধ্যমে বাস্তবায়নের দাবী জানান। তিস্তার ভাঙ্গনে প্রতি বছর রংপুর অঞ্চলের চারটি জেলার লক্ষ কোটি টাকা ক্ষতি সাধন হয়। কয়েক হাজার কোটি টাকার মেগা প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন করলে তিস্তা নদীর ভাঙ্গন রোধ করা সম্ভব। ভাঙ্গন রোধের ফলে এলাকার মানুষ দারিদ্রতার কষাঘাত থেকে মুক্তি পাবেন বলে বক্তারা দাবী করেন।



Our Like Page
Developed by: BD IT HOST