October 15, 2026, 1:41 am
শিরোনামঃ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী খাদ্য গুদাম পরিদর্শন করে দায়িত্ব হারালেন মন্ত্রীর এপিএস খাদ্যের মান যাচাইয়ের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ ও সি আর আবরারের দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি

Reporter Name

প্রথম বাংলা-সদ্য নিয়োগ পাওয়া উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।বুধবার (০৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, ওয়াহিদউদ্দিন মাহমুদকে বিদ্যমান পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় থেকে দায়িত্ব বদলে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে এবং অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।

এদিন সকালে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সি আর আবরার।শপথ নিয়েই বেলা ১২টার দিকে নিজ দফতরে যান নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর গণমাধ্যমের সঙ্গে সাম্প্রতিক নানা ইস্যুতে মতবিনিময়ও করেন শিক্ষা উপদেষ্টা।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST