August 6, 2026, 6:18 pm
শিরোনামঃ
চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন গ্লোবাল বাংলাদেশী অ্যালায়েন্স (জিবিএ) সাংবাদিক সম্মেলনে নির্বাহী নেতৃত্ব পুনর্গঠন গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়নেরঅঙ্গীকার কালিয়াকৈরে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ২ ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ফাঁসির রশি গলায় নিল অভিমানী সন্তান ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত জামায়াত-বিএনপির কোন্দলঃ স্বেচ্ছাসেবক লীগ সভাপতির ছেলে সাংবাদিক জুয়েল আহত চাকরির প্রলোভনে ফাঁকা চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযান সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন, গাজীপুর ১ আসনের এমপি মজিবুর রহমান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কাউনিয়ার হারাগাছ ইউনিয়নে ছাত্রলীগের কর্মী সভা

Reporter Name

কাউনিয়া রংপুর প্রতিনিধি :রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হারাগাছ পাটুয়ারী -টারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনীর সভাপতিত্বে ও ১নং যুগ্ন আহবায়ক জামিল হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান, সহ- সভাপতি আশরাফুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমশের আলী , রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আলতাফ হোসেন, হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী বাবু সাধারণ সম্পাদক মেনাজ উদ্দিন,
এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইমরান হোসেন, আব্দুর রাজ্জাক সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ও হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভার দায়িত্ব প্রাপ্ত নেতা মাইদুল ইসলাম, বিপ্লব হোসেন প্রমুখ।

সম্মেলন শেষে উপজেলা ছাত্রলীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী ও যুগ্ন আহবায়ক জামিল হোসাইনের হাতে হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় পদপ্রত্যাশীরা তাদের জীবন বৃত্তান্ত জমা দেন।



Our Like Page
Developed by: BD IT HOST