August 6, 2026, 6:53 am
শিরোনামঃ
কালিয়াকৈরে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ২ ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ফাঁসির রশি গলায় নিল অভিমানী সন্তান ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত জামায়াত-বিএনপির কোন্দলঃ স্বেচ্ছাসেবক লীগ সভাপতির ছেলে সাংবাদিক জুয়েল আহত চাকরির প্রলোভনে ফাঁকা চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযান সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন, গাজীপুর ১ আসনের এমপি মজিবুর রহমান দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় রাজারহাটে লাইসেন্স বিহীন জবাই খানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জামায়াত-বিএনপির কোন্দলঃ স্বেচ্ছাসেবক লীগ সভাপতির ছেলে সাংবাদিক জুয়েল আহত

Reporter Name

সিমান্ত মোল্লা সংবাদদাতাঃ শরীয়তপুর”

01987050599:

শরীয়তপুরের জাজিরায় জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রোগ্রামে বিএনপি ও জামায়াতের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে এসময় উভয় দলের বেশ কয়েকজন আহত হয়।

পাশাপাশি জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সরোয়ার হোসেন মৃধার ছেলে স্থানীয় মোটর মেকার ও পাসাপাসি সাংবাদিক জুয়েল মিয়া(৪০) নামের একজন আহত হয়েছে বলে জানা যায়।জানা যায়, বুধবার (৫-আগস্ট) বিকেলে পতিত স্বৈরাচার তথা পলাতক ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে হওয়া ২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষ্যে উপজেলা বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচি দেয়া হলে উপজেলা চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়।

এসময় ধাওয়া ও পাল্টা-ধাওয়ার পাশাপাশি হাতাহাতির ঘটনা ঘটলে উভয় দলের বেশ কয়েকজন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নেয়।এসময়, জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সরোয়ার হোসেন মৃধার ছেলে স্থানীয় টিএন্ডটি মোড় এলাকার সনামধন্য মোটর মেকানিক ও সাংবাদিক জুয়েল মিয়া আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সরোয়ার হোসেন মৃধা আত্মগোপনে থাকলেও তার মোটর মেকানিক ছেলে জুয়েল মিয়া পৌরসভার গোডাউন মোড় এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন।অন্যদি কে জুলাই অভ্যুত্থান নিয়ে আয়োজিত অনুষ্ঠানে উত্তেজনায় আহতদের দেখতে গিয়ে খোঁজ-খবর নেয় বিভিন্ন রাজনৈতিক দলগুলো।

এছাড়া সন্ধ্যায় উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় বিএনপি তাদের একটি কার্যালয়ে জামায়াত ও এনসিপির বিরুদ্ধে অভিযোগ তুলে একটি সম্মেলন করে। সেই সাথে জাজিরায় অদ্যাবধি পলাতক ফ্যাসিস্টদের বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের পাশাপাশি আওয়ামী পন্থী ব্যাপক অনলাইন এক্টিভিটি নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করে।

জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মক র্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. রোমান বাদশা ও ডা. তানভীর আহমেদ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সরোয়ার হোসেন মৃধার ছেলে স্থানীয় মোটর মেকানিক জুয়েল মিয়ার হাসপাতালে চিকিৎসা নেয়ার বিষয়টি নিশ্চিত করলেও বিভিন্ন দলের আহত কর্মী হিসেবে কতজন চিকিৎসা নিয়েছেন তা নিশ্চিত করে বলতে পারেননি। তবে, গুরুতর আহত কোন রোগী নেই বলে জানান।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ জানান, বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে উত্তেজনা তৈরির সম্ভাবনা থেকে আগেই আমাদের বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিলো। যার ফলে, বড়ো ধরনের কোন সংঘাত হয়নি। তাছাড়া স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সরোয়ার হোসেন মৃধার মোটর মেকানিক ছেলে জুয়েল মিয়া ফ্যাসিস্টদের দ্বারা প্ররোচিত হয়ে এসেছেন কি-না তা সম্পর্কে তিনি কিছুই জানেন না।



Our Like Page
Developed by: BD IT HOST