August 6, 2026, 6:53 am
শিরোনামঃ
কালিয়াকৈরে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ২ ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ফাঁসির রশি গলায় নিল অভিমানী সন্তান ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত জামায়াত-বিএনপির কোন্দলঃ স্বেচ্ছাসেবক লীগ সভাপতির ছেলে সাংবাদিক জুয়েল আহত চাকরির প্রলোভনে ফাঁকা চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযান সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন, গাজীপুর ১ আসনের এমপি মজিবুর রহমান দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় রাজারহাটে লাইসেন্স বিহীন জবাই খানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

Reporter Name

প্রথম বাংলা : মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপল ক্ষ্যে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ আগস্ট) ময়মনসিংহ টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়া মে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার। আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আলোচনার শুরুতে শহিদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বলেছেন, বাংলাদেশের ইতিহাসে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিটি আন্দোলনে ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জুলাইয়ের আন্দোলনের বিশ্বাসযোগ্যতা ও চেতনার মূল শক্তিও ছিল শিক্ষার্থীরা। তাই জুলাইয়ের শিক্ষা হলো কখনো অন্যায়ের সঙ্গে আপস না করা এবং সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া। বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভালোভাবে লেখাপড়া করতে হবে, শিক্ষক ও অভিভাবকদের সম্মান করতে হবে এবং মাদক, পরীক্ষায় অসদুপায় অবলম্বন, সরকারি সম্পত্তি ভাঙচুর, শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিতি ও অন্যান্য অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে। মতপার্থক্য থাকলেও কাউকে ছোট না করে যুক্তি ও আইনের ভিত্তিতে সত্য প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন,দেশের উন্নয়ন অন্য কোনো দেশ করে দেবে না” বাংলাদেশের উন্নয়ন করতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রকৌশ ল ও প্রযুক্তি শিক্ষায় এগিয়ে আসতে হবে। দেশের অনেক তরুণ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়,নাসা, মাইক্রোসফট ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠানে কাজ করছেন। তাই বর্তমান প্রজন্মও নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে দেশের জন্য অবদান রাখতে পারে। তিনি আরও বলেন, যে অন্যায় ও অশুভ শক্তিকে দেশ থেকে দূর করা হয়েছে, সেই পথ থেকে সবাইকে দূরে থাকতে হবে। সত্য, ন্যায় ও দেশপ্রেমের আদর্শ ধারণ করেই শিক্ষার্থীদের দেশের সম্পদ রক্ষা এবং উন্নয়নে নিজেদের নিয়োজিত করতে হবে। এটিই হবে প্রকৃত জুলাই চেতনা।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের একক অর্জন নয়, এটি দেশের আপামর জনগণের সম্মিলিত সংগ্রামের ফসল। তাই জুলাইকে কেউ যেন নিজেদের সম্পত্তি হিসেবে দাবি না করে। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ যেমন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত্তি, তেমনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এই দুটি ইতিহাসকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে নয়, বরং রাষ্ট্রের ধারাবাহিক সংগ্রামের অংশ হিসেবে দেখতে হবে।

জেলা পরিষদের প্রশাসক বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে র মূল শক্তি ছিল দেশের বীর জনগণ। জুলাই গণঅভ্যুত্থান দিবস শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি জাতির আত্মমর্যাদা পুনঃপ্রতিষ্ঠার একটি ঐতিহাসিক দিন। এটি শুধু বিজয় বা বেদনার স্মৃতি নয়, বরং হাজার হাজার শহীদের রক্তে রচিত নতুন প্রত্যয় ও নতুন ইতিহাসের সূচনা।

তিনি বলেন,শুধু দিবসটি স্মরণ করাই যথেষ্ট নয়,গণঅভ্যুত্থানে র মূল আকাঙ্ক্ষা ও চেতনাকে ধারণ করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জুলাই শহীদ মাহিনের বাবা ও সাগরের বাবা, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ।অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা,জেলা প্রশাসনের কর্মকর্তা,পুলিশ প্রশাসনের কর্মকর্তা,শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা,বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি,সম্মানিত শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে সকাল ১০টায় ময়মনসিংহের ঢাকা বাইপাস মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাইয়ের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন,বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার,জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স,জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং জুলাই শহিদ পরিবারের সদস্যরা পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST