July 14, 2026, 4:55 pm
শিরোনামঃ
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা ১০১ যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত বাসস লক্ষীপুরে দিন দুপুরে দোকানে চুরি, গণধোলাই দিয়ে চোরকে পুলিশে সোপর্দ ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে বন্যায় কবলিত মানুষদের ত্রান সামগ্রী বিতরণ” আইডি-পাসওয়ার্ডের ‘ডিজিটাল তালা’: শরণখোলায় দুই ইউনিয়নে ২ মাস ধরে নাগরিক সেবা বন্ধ, চরম দুর্ভোগ নরসিংদীর শিবপুরের দুই মাদক কারবারিকে মাদকসহ হবিগঞ্জ এর চুনারুঘাট থেকে গ্ৰেফতার সরকারি কর্মকর্তাদের জন্য আসছে যে দুঃসংবাদ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বাকলিয়া থানার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে দিন দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কালিগঞ্জের গাঁন্ধুলিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন।

শেখ রেওয়াজ আহমেদ, কালিগঞ্জ প্রতিনিধি।

কালিগঞ্জের গাঁন্ধুলিয়া দারুল উলুম দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ আগষ্ট) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরামহীন ভাবে ভোট গ্রহন চলে।

পৃথক দুটি প্যানেলে ম্যানেজিং কমিটির নির্বাচনে মোট ২শ ৩ জন ভোটারের মধ্যে ১ শ ৮০ জন ভোটার তাদের মূল্যবান ভোটাধিকার প্রদান করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কালিগঞ্জ উপজেলা ব্যানবেইস ইউআইটি আরসিই এর সহকারী প্রোগ্রামার নাছিম ছায়াদাত। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন জামির হোসেন।

এ ভোটে অভিভাবক পদে নির্বাচিত হয়েছেন বল প্রতিকে মোঃ মোজাফফর হোসেন ৯৫ ভোট, আনারস প্রতিকে রবিউল ইসলাম ৮৭ ভোট ও মাছ প্রতিকে আবুল বাসার ৮১ ভোট। এছাড়া দাতা সদস্য আব্দুল্যাহ তরফদার, সংরক্ষিত মহিলা পদে আসমাউল হুসনা, শিক্ষক প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত জি এম সালাউদ্দীন (দাখিল), ইবতেদায়ী শিক্ষক শ্রেনী আব্দুল আজিজ ঢালী ও মাওঃ আকরাম হোসেন।

বৃষ্টি আর প্রখর রৌদ্র উপেক্ষা করে ভোটার সাধারণ তাদের মুল্যবান ভোটাধীকার প্রয়োগ করে তৃপ্তি পান। ভোট কেন্দ্রের বাহিরে উভয় প্যানেলের প্রতিদ্বন্দী প্রার্থী ও তাদের কর্মী সমর্থকবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সার্বিক আইন শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করেন কালিগঞ্জ থানা সহকারী উপ পরিদর্শক মফিজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স। স্থানীয় গনমাধ্যম কর্মীগন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানদ্বয় নির্বাচন পর্যবেক্ষন করে সন্তোষ প্রকাশ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST