November 22, 2026, 7:54 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কিশোরগঞ্জের থেকে ৯৯.৫ কেজি গাঁজা ০১ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব -১৪, মাইক্রো জব্দ

Reporter Name

প্রথম বাংলা – র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধী দের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পাল ন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী,শীর্ষ সন্ত্রাসী,অপহরণকারী,সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী,ছিনতাইকারী,চাঁদাবাজ, প্রতারকচক্র,ধর্ষণকারী,পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণে র মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় ০৪ ফেব্রুয়ারী ২০২৩ খ্রিঃ তারিখ দুপুর ১৩.৩০ ঘটিকায় সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ এর নেতৃত্বে র‍্যাব -১৪,সিপিসি-২, ভৈরব ক্যাম্প,কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ হাসান(৩০) পিতা-মৃত পিছন মিয়া,সাং-পুনিয়াউট, থানা-সদর,জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে আটক করে।

এসময় ধৃত আসামীর দখলে থাকা একটি মাইক্রো বাস তাল্লাশী করে ৪৮ টি বান্ডিল নীল রংয়ের পলি থিনের উপর খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ৯৯.৫ (নিরানব্বই দশমিক পাঁচ) কেজি মাদকদ্রব্য গাঁজা ও নগদ ২,৯০০/- (দুই হাজার নয় শত) টাকা উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।



Our Like Page
Developed by: BD IT HOST