September 10, 2026, 7:29 pm
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কিশোরগঞ্জের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরিনা তৈয়বের সরকারি গাড়ি দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে

Reporter Name

মোঃ মোফাসসেল সরকার,বিশেষ প্রতিনিধি,

গত ৩ মে (বুধবার) দুপুর আনুমানিক পৌনে তিনটার দিকে নরসিংদীর জেলার শিবপুর উপজেলার পুরানদিয়াপ্রাথমিক বিদ্যালয় থেকে দুই কিলোমিটার দক্ষিণে মোয়াজ্জেমের বাড়ি সংলগ্ন স্থানে এ ঘটনাটি ঘটে।জানা যায়,এদিন উপ জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরিনা তৈয়বকে ঢাকায় পৌছে দিয়ে কটিয়াদী ফিরে আসার পথে দ্রূত গতি ও অন্য একটি গাড়ীর সাথে সংঘর্ষে দুর্ঘটনার শিকার হয় গাড়ীটি।

সরকারী নিয়ম ভঙ্গ করে অনুমতি ছাড়া কর্মস্থলের বাহিরে গাড়ি নিয়ে যাওয়া ও দুর্ঘটনায় সরকারি গাড়িটি ক্ষতিগ্রস্থ হওয়ায় ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেনে বলে সংবাদকর্মীদের জানান এ কর্মকর্তা। তিনি আরো জানান, এ দিন ছুটি নিয়েই তিনি ঢাকা যান কিন্তু গাড়িটি ঢাকা থেকে আসার পথে দুর্ঘটনার শিকার হওয়ার সময় শুধু ড্রাইভারই ছিলেন। এতে ড্রাইভারের কোনো ক্ষতি হয়নি। গাড়িটি মেরামত করতে সমস্ত খরচ তিনি বহন করবেন।

তিনি নিয়মিত সরকারী আইন ভঙ্গ করে কর্মস্থলের বাইরে সরকারী গাড়িটি ব্যবহার করেন। তাছাড়া তার বিরুদ্ধে সর কারী এম্বুলেন্সের ব্যবহার সীমাবদ্ধ ও বেসরকারী এম্বুলেন্স কে রোগী বহনে প্রাধান্য দেওয়ার অভিযোগ ওঠেছে। তিনি নিজস্ব লোকবল ও স্বামী উপজেলা বিএনপি নেতা স্বপনের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন বলেও অভিযোগ করছেন স্থানীয়রা।

সরকারী আইন ভঙ্গ করে কর্মস্থলের বাইরে গাড়িটি ব্যবহার নিয়ে তদন্ত কমিটি গঠণ হওয়ায় এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম ক্যামেরার সামনে বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন। তবে তিনি স্বীকার করেন ঘটনাটি শিবপুরেই ঘটেছে।
ডা. তাজিরানা তৈয়ব ঘটনাটিকে ধামাচাপা দিতে কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন যেখানে সঠিক ঘটনাস্থল উল্লেখ না করে কটিয়াদী উপজেলার আঞ্চলিক মহাসড়কের আচমিতা নামক স্থানের কথা উল্লেখ করেন। আর এ তথ্যটি নিশ্চিত করেছেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন।

শিবপুর মডেল থানার এসআই আ. রাজ্জাক নিশ্চিত করেন ঘটনাটি শিবপুরেই ঘটেছে আর এ দিন তিনি ঘটনাস্থলে গিয়ে গাড়িটি দেখভাল করেন।দুর্ঘটনার পরেরদিন ইটাখোলার একটি বেসরকারী রেকার দিয়ে গাড়িটি উদ্ধার করে কিশোরগঞ্জ সদরে একটি ওয়ার্কশপে নিয়ে আসা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST