August 16, 2026, 7:02 am
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিতে অভিভাবক সদস্য হলেন এস এম রুস্তুম আলী লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাটে অবৈধ বালু বিক্রির: অতিষ্ঠ এলাকাবাসী, হুমকিতে ফেরিঘাট নান্দাইলকে মাদক ও জুয়ামুক্ত করতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সামাজিক উদ্যোগের ঘোষণা বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার; অস্ত্র, গুলি ও লুণ্ঠিত নগদ ১২ লাখ টাকা উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গঙ্গাচড়ায় বাবলুর উপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ

Reporter Name

(গঙ্গাচড়া প্রতিদিন)

রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর উপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) ‘গঙ্গাচড়া উপজেলাবাসী’ ব্যানারে এ বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।মিছিলটি গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জিরো পয়েন্টে এসে শেষ হয়।

এসময় সেখানে অনুষ্ঠিত সমাবেশে গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক আশেকুজ্জামান লিটন, গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক মেম্বার, কৃষক লীগের সহ-সভাপতি রজব আলী, জেলা যুবলীগের সদস্য আতাউর রহমান আশিক,

উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক জমিদার রহমান টাইগার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন অভি।বক্তারা অবিলম্বে হামলাকারী খোকন মন্ডলসহ এর নেপথ্যে ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন বক্তারা।

বাবলুর ওপর হামলার ঘটনায় গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে হামলার পর থেকেই পুলিশ খোকন মন্ডলকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।



Our Like Page
Developed by: BD IT HOST