July 26, 2026, 12:18 am
শিরোনামঃ
রাজউক মহাখালী জোন অফিসের ইমারত পরিদর্শকের বিরুদ্বে দুর্নীতির অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও তা ঘিরে আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়েও আলোচনা বাড়ছে বহুল প্রতিক্ষিত চন্দ্রগঞ্জ উপজেলার উদ্বোধন,স্বপ্নদ্রষ্টা এম আলাউদ্দিন উপেক্ষিত” জাজিরায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মিঠু আকনকে চান একাংশের নেতাকর্মী কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঘাটাইল মাধ্যমিকের ১২তম ত্রি-বার্ষিক সম্মেলন

Reporter Name

মোঃ মশিউর রহমান, সিনিয়র রিপোর্টারঃ

টাংগাইল জেলার ঘাটাইল উপজেলায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ শিক্ষক, সমিতি তথা উপজেলা শাখার সভাপতি খন্দকার তাহাজজত হোসেন সাহেবের সভাপতিত্বে বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ.) ঘাটাইল উপজেলা শাখার ১২তম ত্রি-বার্ষিক সম্মেলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু, পৌরসভার মেয়র মোঃ আঃ রশিদ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি তথা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওসার আহম্মেদ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি তথা জেলা শাখার সভাপতি মোঃ শামীম আল মামুন, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান,
বা.শি.স. ঘাটাইল উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সহকারি রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

উদ্বোধকঃ বাংলাদেশ শিক্ষক সমিতি তথা কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া। এসময় অতিথিবৃন্দরা গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছিলেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলার বি.আর.ডি.বি. চেয়ারম্যান মোঃ রুহুল আমীন, উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষীকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST