May 30, 2026, 9:09 pm
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চট্টগ্রাম পটিয়া আব্দুল মালেক আহত স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট

Reporter Name

চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের পটিয়া উপজেলার মালিয়ারা ইউনিয়নের দক্ষিণ মালিয়ারার আলী আহমেদের বাড়ির আব্দুল হামিদের ঘরে দুর্বৃত্তরা হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর নগদ টাকা ও স্বর্ণা লংকার সহ বাড়ির আসবাবপত্র লুটপাট করেন। গত ১২মে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে এঘটনা ঘটে বলে জানা যায়।ভাংচুর ও লুটপাটের বিষয়ে আব্দুল মালেকের পরিবার গতকাল সোমবার বিকেলে সংবাদমাধ্যমকে জানান,গত ১২ মে শুক্রবার রাতের ১০ টার দিকে হঠাৎ করে একটি ডাকাতের দল দা,কিরিস,

লোহার রড,হকিষ্টীক,লাটিসোটা ও দেশীও অস্ত্রশস্ত্র নিয়ে দুর্বৃত্তরা আমাদের ঘরে ঢুকে বাড়ির আসবাবপত্র,দরজা জানালা ভাংচুর করে এবং বাড়ির সদস্যদের মারধর শুরু করেন।এসময় আমরা সবাই মিলে চিৎকার করে ডাকলে তাৎক্ষণিক চিৎকার শুনে এলাকাবাসীরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা বাড়ির আলমারিতে নগদ টাকা স্বর্ণালংকার সহ বাড়ির মূল্যবান আসবাবপত্র নিয়ে পালিয়ে যায়।ডাকাতরা হলেন,মোঃ সাইফুল উদ্দিন,মোঃ মানিক প্রধান মনিক্কা, মাহমুদ হোসেন,মোঃ জসিম,মোঃ জুনায়েদ,মোঃ নাজিম সহ আরো ৪/৫জন রয়েছে।

আরো বলেন,এলাকাবাসীরা এসে আমাদের সবাইকে উদ্ধা র করে পরে এলাকাবাসীদের সহযোগিতায় পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।এসময় আব্দুল মালেকের আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার আগে আব্দুল মালেকের মাথায় ও হাতে লৌহার রড দিয়ে আঘাত করলে মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। বর্তমানে আব্দুল মালেক চট্রগ্রাম মেডিকেল কলেজ হাস পাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।বলে জানিয়েছেন এই পরিবারটি।

পটিয়ার বিষয়টি ওসিকে অবগত করলে ওসি প্রীতম সরকার সাথে সাথে থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন ঘরের দরজা জানালা ও গ্লাস ভাঙ্গা।পরে আব্দুল হামিদের কাছে পুরো ঘটনার বিবরন শুনে ঘটনা সত‍্যতা পেয়েছেন দুর্বৃত্তেরা বাড়ির মালি ক আব্দুল মালেককে মাথায় আঘাত করে ওর ছোট ছেলে আব্দুল হামিদ এর শরীরে আঘাতের চিহ্ন পেয়েছেন।পরে বাড়ির মালিকের ছেলে বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন আসামীদেরকে গ্রেফতার করার প্রচেষ্টা চলছে।

ভাংচুরের বিষয়ে পটিয়া থানার ওসির মুঠোফোনে যোগা যোগ করলে তিনি সংবাদমাধ্যমকে বলেন,ভাংচুরের বিষয়ে নিয়ে আব্দুল মালেক এর পরিবার থানায় এসে কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন, আমরা আসামীদেরকে ধরার জন্য আমাদের একটি টিম মাঠে কাজ করছে খুব তাড়াতাড়ি আসামীদেরকে ধরা চেষ্টা করছি জানান তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST