September 27, 2026, 3:24 pm
শিরোনামঃ
লামায় প্রবাসী চিকিৎসকের জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের দাবি, নানা আয়োজনে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে গুলিস্তানে গোপন বৈঠকের সময় আটক প্রায় তিন শতাধিক শম্ভুগঞ্জে ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি – ১৪ খাদ্য পরিদর্শক বাবুল মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নামে বেনামে কোটি কোটি টাকার সহায় সম্পদ আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি বউ-শাশুড়ির যুদ্ধে নিহত এক যুবক রায়েন্দা বাজারে আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিকের গণসংযোগ: ব্যবসায়ীদের সার্বিক সুরক্ষায় সুদৃঢ় বার্তা গাঁজা নীতি পুনর্বিবেচনার সময় কি এসেছে?
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ছাত্র-জনতার ওপর গুলি’কিশোরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব

Reporter Name

প্রথম বাংলা-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন কিশোর গঞ্জ সদরে ছাত্র-জনতার ওপর অস্ত্র হাতে গুলিবর্ষণকারী মো. মাজহারুল ইসলাম মাসুদকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাক শন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতার মাসুদ কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৪ আগস্ট কিশোরগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর অস্ত্র হাতে গুলি বর্ষণ করেন কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদে সাবেক চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদ”৫ আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন।পরে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে রোববার (১৫ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা



Our Like Page
Developed by: BD IT HOST