September 1, 2026, 6:22 am
শিরোনামঃ
খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য বেগমগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ এক নারী গ্রেপ্তার এম জি বাবর চকরিয়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নোয়াখালী কর্তৃক অভিযান সাতশত পিস ইয়াবা সহ ০১ জন আসামি গ্রেফতার ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জামায়াত ভণ্ড ইসলামি দল: হেফাজত আমির

Reporter Name

স্টাফ রিপোর্টার : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘জামায়াত ভণ্ড ইসলামী দল। প্রকৃত ইসলামী দল নয়। প্রকৃত ইসলামকে তারা ধারন করে না। তারা মদিনার ইসলাম নয়, মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়।’

সোমবার সন্ধ্যায় ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার একটি কমিনিউটি সেন্টারে বৃহত্তর ফটিকছড়ির ওলামা মাশায়েখগণ’র ব্যানারে আয়োজিত ‘আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হেফাজত আমির বলেন, ‘জামায়াতে ইসলামী সকল ভ্রান্ত ফেরকাসমূহের মধ্যে নিকৃষ্ট দল। এমনকি তারা কাদিয়ানী সম্প্রদায় থেকেও নিকৃষ্ট। কেননা জামায়াতে ইসলামীর দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে, কাদিয়ানীদের দ্বারাও সে ক্ষতি হয়নি। আমরা জামায়াতকে ইসলামী দল মনে করি না।’

হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরীর সভাপতিত্বে হেফাতজের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু মাকনূন মোহাম্মদ আজিজীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন মাওলানা হাবিবুর রহমান, শায়খ হোসাইন মুহাম্মদ মাওলানা ইলিয়াছ, শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা আইয়ুব বাবুনগরী প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST