July 21, 2026, 4:03 am
শিরোনামঃ
যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা নয়, নিঃস্বার্থ জনসেবার অনন্য দৃষ্টান্ত আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিক: ৩ নং রায়েন্দা ইউনিয়নে পরিবর্তনের ডাক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার লোহাগাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৬৩ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬ চকরিয়া সুন্দরবন রক্ষায় হাইকোর্টের রুল: ২১,০২০ একর সংরক্ষিত বন পুনরুদ্ধারে জবাব চাইলেন আদালত ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত ডুলাহাজারা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরীর ওপর হামলার অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে এমআইএসটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টুঙ্গীপাড়া কর্ফা বিলে অবৈধ ড্রেজার বালু উত্তোলন কার্যক্রম, ফসলি জমি ধ্বংস

Reporter Name

মোঃ তপু শেখ”গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের কর্ফা বিলে চলছে অবৈধভাবে আত্মঘাতী ড্রেজারের ব্যবহার, যার ফলে বিলের মাটি খুঁড়ে উত্তোলন করা হচ্ছে। তবে, এসব কার্যক্রমে আশেপাশের জমির মালিকরা ভূমিধসের আতঙ্কে আছে জমির বড় ধরনের ক্ষতি হচ্ছে, পাশাপাশি জমির মালিকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ,পাকুরিয়া গ্রামের কারিম শেখ নামেরএক ব্যক্তি ১৫ একর জমির ওপর এ ধরনের ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলন করছে। এর ফলে বিলের জমি নষ্ট হচ্ছে এবং বাঁশবাড়িয়া গ্রামের সোহরাব শেখ নামে এক জমির মালিক তার মাছের ঘেরে এই অবৈধ আত্মঘাতী ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন করছে। যার ফলে আশেপাশের জমির মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।স্থানীয় আরিফ নামের এক জমির মালিক বলেন অবৈধভাবে ঘের থেকে এই বালি উত্তোলন কারণে আমাদের ঘেরের পাড়ে ধস নামছে।

পাশের ঘরের জমির শেখ বলেন, অবৈধভাবে ডিপ করে বালু উত্তোলন কারনে আমাদের জমিগুলি ঝুঁকির মুখে আছে। এই কার্যক্রমের কারণে স্থানীয় কৃষকদের চাষাবাদে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে এবং তাদের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব পড়ছ ড্রেজারের* ব্যবহার কারণে পরিবেশও বিপর্যস্ত হয়ে পড়ছে, যা দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে।

এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চান, এই অবৈধ কার্যক্রম বন্ধ হোক কারিম শেখের তিনটি অবৈধ আত্মঘাতী ড্রেজার যা ব্যবহার করে বিলের জমি ধ্বংস করছে তার বিরুদ্ধে দ্রুত প্রশাসন কার্যকর পদক্ষেপ নিক এবং জমির মালিকদের স্বার্থ রক্ষা করা হোক।



Our Like Page
Developed by: BD IT HOST