July 12, 2026, 2:36 am
শিরোনামঃ
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলার প্রতিবাদ ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ট্রেনে পাসপোর্ট, প্লেনেরটিকেট সহ ব্যাগ রেখে নেমে গেলেন বিদেশযাত্রী, ৯৯৯ নম্বরে ফোনে আধাঘন্টায় উদ্ধার

Reporter Name

প্রথম বাংলা : ৩ জুলাই ২০২৬ শুক্রবার রাত ৯ টা ২৮ মিনিটে সাগর খান নামে উদ্বিগ্ন একজন কলার ঢাকার বিমানবন্দর রেলস্টেশন থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি তার সৌদিপ্রবাসী দুলাভাই জসিমউদ্দীনকে নিয়ে ‘মহানগর গোধুলি’ ট্রেনের ‘ সন্ধ্যা ৬টায় আখাউড়া থেকে উঠে রাত ৯টায় ঢাকার বিমানবন্দর স্টেশনে নেমে একটি রেস্টহাউজে যান। কিছুক্ষণ পর তার দুলাভাই জানান যে, ট্রেনে তার পাসপোর্ট, টিকেট এবং অন্যান্য জরুরি কাগজপত্রসহ ব্যাগটি ফেলে এসেছেন।

তিনি তৎক্ষণাৎ বিমানবন্দর রেলস্টেশনে এসে দেখেন ট্রেনটি কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। রাত ২টা ৩৫মিনিটের ফ্লাইটে তার দুলাভাইয়ের সৌদিআরবের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। তখন নিরুপায় হয়ে তিনি ব্যাগটি উদ্ধারের জন্য ৯৯৯ নম্বরে ফোন করেন। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার বুলবুল আহমেদ এবং কলাররের সাথে ও রেলওয়ে পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই মিজানুর রহমান।

৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে কমলাপুর রেলওয়ে থানা এবং রেলওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি উদ্ধারের জন্য জানানো হয়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ ইতোমধ্যে কমলাপুর স্টেশনে এসে পোঁছা ট্রেনটির ‘ন’ বগির ৭/৮ নম্বর সিটের আশে-পাশে লাগেজ র‍্যাকে খোঁজাখুঁজি করেও ব্যাগটি খুঁজে পায়নি। তখন কমলাপুর রেলওয়ে পুলিশের বিভিন্ন টীম রেলস্টেশনের বিভিন্নস্থানে নিবিড়ভাবে তল্লাশি শুরু করে।

একপর্যায়ে এক ভবঘুরে কিশোরের কাছে একটি ব্যাগ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশ তাতে তল্লাশি করে কলারের ফোনপ্রাপ্তির ৩০ মিনিটের মধ্যে পাসপোর্ট, প্লেনেরটিকেটসহ ব্যাগটি উদ্ধার করে। তৎক্ষণাৎ কলারকে ফোনে উদ্ধারের বিষয়টি জানানো হয় এবং ব্যাগটি বুঝিয়ে দেওয়া হয়।



Our Like Page
Developed by: BD IT HOST