July 7, 2026, 2:40 pm
শিরোনামঃ
লক্ষ্মীপুর পৌরসভার “২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০ তারাকান্দায় মাদকের টাস্কফোর্স অভিযান: ০৩ জনকে বিনাশ্রম কারাদন্ড ও মামলা দায়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালকের যোগদান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে প্রতিবাদ ম্যানেজ মানির নামে প্রকল্পে ১২–১৪ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ, জাজিরার পিআইওকে ঘিরে তোলপাড় রাজারহাটের বুদ্ধি”প্রতিবন্ধী আরিফুল ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেন বৃহত্তর নোয়াখালী-লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি’ মুক্তিযুদ্ধ পরিবারে পক্ষে থেকে শুভেচ্ছা  বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক: ওমর ফারুক বাপ্পী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তারাকান্দায় মাদকের টাস্কফোর্স অভিযান: ০৩ জনকে বিনাশ্রম কারাদন্ড ও মামলা দায়ের

Reporter Name

প্রথম বাংলা : তারাকান্দা উপজেলায় মাদকের টাস্কফোর্স অভিযান: ভাম্যমান আদালতে ০৩ জনকে বিনাশ্রম কারাদন্ড এবং ০১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আজ ০৭।০৭।২০২৬ তারিখ দিনব্যাপী মাদকের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়৷ প্রাপ্ত অভিযোগ এবং গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযানের এক পর্যায়ে কাকনী ইউনিয়নের বাঁশতলা এলাকায় জনৈক ফারুকের বাড়িতে মাদকসেবনরত অবস্থায় ০১) সেলিম ফকির, পিতা: আশরাফ ফকির; ০২) আবুল হাসেম, পিতা: মৃত জসিম উদ্দিন; ০৩) মুসলিম ফকির, পিতা: আশরাফ ফকির-কে আটক করা হয়৷ অভিযুক্ত ০৩ (তিন) জনের দোষ স্বীকার এবং উপস্থিত ব্যাক্তিদের স্বাক্ষীর ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ০৩ জনকে যথাক্রমে ০৬ মাস, ০২ মাস এবং ০১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়৷

অভিযুক্ত আরেকজন ফারুক, পিতা রমজান আলীর নিকট ০৪ (চার) গ্রাম পরিমাণ হিরোইন পাওয়া যায় এবং তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিরোইনের ব্যাবসার সাথে তার জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন বিধায় তার নামে নিয়মিত মামলা দায়েরের জন্য মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ এর পরিদর্শক জনাব কানিজ ফাতেমা-কে নির্দেশ দেয়া হয়৷

টাস্কফোর্স অভিযানে নেতৃত্ব দেন জনাব মো: আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, তারাকান্দা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট৷ সার্বিক সহযোগিতা করেন এস, এম, নাজমুস ছালেহীন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট৷ এ সময় তারাকান্দা থানা পুলিশের একটি চৌকস টিম, আনসার সদস্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷

তারাকান্দা উপজেলাকে মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার বলেন এ ধরণের অভিযান অব্যাহত থাকবে৷ তিনি সকল শ্রেণি পেশার মানুষকে সচেতন হওয়ার অনুরোধ করেন এবং মাদকসংক্রান্ত যেকোন তথ্য থানা পুলিশ অথবা উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য আহবান জানান৷



Our Like Page
Developed by: BD IT HOST