February 10, 2026, 3:56 am
শিরোনামঃ
ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ তারিখে হেভিওয়েট মাপা হবে:আব্দুল্লাহ আল ফারুকের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে জামায়াত আমীর বিএনপি ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক ৩ ফেব্রুয়ারি সচিবালয় এলাকায় নীরব জোন বাস্তবায়নে সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ 
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিএমপির ডিসেম্বর-২০২৪ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা

Reporter Name

প্রথম বাংলা-ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ওজননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী,এনডিসি।সোমবার (১৩জানুয়ারি ২০ ২৫ খ্রি.) সকালে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম,রাজারবাগে ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজে স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।

ডিএমপির মাসিক এ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি

ডিসেম্বর-২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায়ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে উত্তরা বিভাগ। শ্রেষ্ঠ থানা হয়েছে উত্তরা পশ্চিম থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসাইন। পুলিশ পরিদর্শক (তদন্ত)-দের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নাজমুল হাসান।

শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন বিমানবন্দর থানার এসআই মোঃ জহিরুল ইসলাম ও বনানী থানার এসআই কাজী জাহিদুর রহমান আবির। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন যাত্রাবাড়ী থানার এএসআই মোঃ আখতারুজ্জামান মন্ডল পলাশ ও পল্লবী থানার এএসআই নুর আলম খান।

শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছে বনানী থানার এসআই কাজী জাহিদুর রহমান আবির’অস্ত্র উদ্ধা রে প্রথম হয়েছেন বিমানবন্দর থানার এসআই মোঃ জহিরুল ইসলাম। বিস্ফোরকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন বিমানবন্দর থানার এসআই জয় বণিক। মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন রুপনগর থানার এসআই আবুল খায়ের।চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন গুলশান থানার এসআই মোঃ আলিম হোসাইন।

গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা-লালবাগ বিভা গ শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-লালবাগ বিভা গের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবির সোয়েব।তিনি বিস্ফোরকদ্রব্য উদ্ধারেও শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন।মাদকদ্রব্য উদ্ধা রে শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-গুলশান বিভা গের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ নজরুল ইসলাম।

ট্রাফিক বিভাগের মধ্যে প্রথম হয়েছে ট্রাফিক-উত্তরা বিভাগ। ট্রাফিকের শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন গুলশান-ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আবু সায়েম নয়ন। শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর হয়েছেন কোতয়ালী ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ আতিকুর রহমান। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট যৌথভাবে নির্বাচিত হয়েছেন গুলশান-ট্রাফিক জোনের সার্জেন্ট মোঃ বায়েজীদ হোসেন ও উত্তরা-ট্রাফিক জোনের সার্জেন্ট মোঃ খলিলুর রহমান।

এছাড়াও ডিএমপির মিডিয়া অ্যান্ড পিআর বিভাগসহ একাধিক বিভাগ ও বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক)মোঃ সরওয়ার, পিপিএম-সেবা;অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ;অতিরিক্ত পুলিশ কমিশনার(গোয়েন্দা)রেজাউলকরিম মল্লিক; অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম,পিপিএম-সেবা;অতিরিক্ত পুলিশ কমিশনার(সিটিটিসি)মোঃ মাসুদ করিম;যুগ্ম পুলিশ কমিশনারগ ণ উপ-পুলিশ কমিশনারগণ,ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST