August 30, 2026, 10:12 am
শিরোনামঃ
জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ : আইজিপি খাদ্যের মজুদ এবং নিরাপদ খাদ্য সরবরাহই মূল চ্যালেঞ্জ : খাদ্যমন্ত্রী গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে- স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানকে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের উপদেষ্টা মনোনীত করে সম্মাননা স্মারক প্রদান করেন বেগমগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগ, আলী আকবরের বিরুদ্ধে তদন্তের দাবি গণপূর্তের হিসাবরক্ষকের বিরুদ্ধে বিল আটকে অর্থ দাবির অভিযোগ, তদন্তের দাবি সেনবাগে মাদরাসা শিক্ষার’মান্নোয়নে মতবিনিময় সভা ও শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিএমপি কর্তৃক গত ২৪ ঘন্টায় ৯৩ জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি এর নির্দেশনার আলোকে ছিনতাই প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ৯৩ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।

রবিবার (২২ ডিসেম্বর ২০২৪খ্রি.) সকাল আট ঘটিকা থেকে আজ সকাল আট ঘটিকা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গত ২৪ ঘন্টায় ডিএমপির রমনা বিভাগ আট জন, মতিঝিল বিভাগ ১৪ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ১০ জন, তেজগাঁও বিভাগ ১৯ জন, মিরপুর বিভাগ চারজন, উত্তরা বিভাগ আটজন ও গুলশান বিভাগ চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গতকাল রবিবার( ২২ ডিসেম্বর ২০২৪খ্রি.) দুপুর ০৩:০০ ঘটিকায় মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় আল-আমিন (২৫), মোঃ ফয়সাল হোসেন (২০), মোঃ রবিন হোসেন (২৫) ও মোঃ ইমন হোসেন (২০) কে গ্রেফতার করে মোহাম্মদপুর থানার একটি দল।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, গতকাল রবিবার( ২২ ডিসেম্বর ২০২৪খ্রি.) সন্ধ্যা ০৬:৪৫ ঘটিকায় আগারগাঁওস্থ ফুল মার্কেট সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনটি চাকুসহ চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-জুয়েল (২২), মনির (৩৫), ইমান (২২) ও আশিক (২৫)।

আদাবর থানা সূত্রে জানা যায়, গতকাল রবিবার( ২২ ডিসেম্বর ২০২৪খ্রি.) রাতে থানার মোবাইল টিম থানাধীন তিনটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মোট পাঁচজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করে।



Our Like Page
Developed by: BD IT HOST