এম জি বাবর (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌর এলাকা থেকে মোঃ সালাউদ্দিন নেকবর আলী (৫৮) নামে এক মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামীকে গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার রাত ১.২০ মিনিটের সময় চৌমুহনী পৌর করিমপুর ওয়াসিম উদ্দিন ভূঁইয়া বাড়ীর সামনে পাকা রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব ১১ সিপিসি-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু জানান গোপন সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দল অভিযান চালিয়ে পৌর করিমপুর গ্রামে মোঃ সালাউদ্দিন নেকবর আলী (৫৮)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে ১৯৯০ সালে মাদকদব্য নিয়ন্ত্রন আইন ১৯(১)এর ৩(খ) ধারা মতে বিজ্ঞ আদালত যাবজ্জীবন সাজার রায় দেন।
এরপর থেকে সে পলাতক ছিল পরবর্তী কার্যক্রম করার জন্য বেগমগঞ্জ মডেল থানায় উক্ত আসামীকে হস্তান্তর করার পর তাকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণের পর বিজ্ঞ হাকীম কারাগারে পাঠান।