সেনবাগে মাদরাসা শিক্ষার’মান্নোয়নে মতবিনিময় সভা ও শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত
Reporter Name
Update Time :
Saturday, August 29, 2026
/
1 Time View
/
Share
এ কে এম নোমান:
নোয়াখালী সেনবাগ উপজেলা মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং ভবিষ্যৎ করণীয় দিক নিয়ে আজ শুক্রবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-০২ (সেনবাগ – সোনাইমুড়ী আংশিক)
আসনের সংসদ সদস্য, ও বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নুল আবেদীন ফারুক এমপি সাহেব।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সেনবাগ ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ জনাব মোঃ আমিরুজ্জামান ও সঞ্চালনা করেন- জয়নগর ওয়াজেদিয়া আলিম মাদরাসা
অধ্যক্ষ জনাব মোঃ ইমাম উদ্দিন।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াছিন করিম, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী,সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, উপজেলা বিএনপির নেতা ইউসুফ মজুমদার,আবদুল আজিম চৌধুরী, সেনবাগ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ফারুক বাবুল ও সদস্য সচিব শহিদ উল্যাহ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় সেনবাগ উপজেলার এমপিওভুক্ত ২১টি মাদরাসা
সহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক/ শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ এবং মাদরাসা শিক্ষাকে আরও আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে আয়োজিত এ মতবিনিময় সভাটি ছিল অত্যন্ত গুরুত্ব
যুগোপযোগী।
উক্ত মতবিনিময় সভা শেষে মাদরাসা শিক্ষকদের মাঝে (ZAF) ফাউন্ডেশন এর পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়েছে।