June 17, 2026, 7:29 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিবি পুলিশের অভিযানে ময়মনসিংহে ৫ হেরোইন ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) অভিযানে ৫ হেরোইন ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। শনিবার সন্ধ্যায় নগরীর মাসকান্দা গনসার মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

ডিবির ওসি ফারুক হোসেন গণমাধ্যম কে জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার ডিবির এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে মাসকান্দা গণশার মোড় ২৫ গ্রাম হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, ঐ এলাকার হাসেম, আদর্শ কলোনি দৌলত মুন্সি রোডের মহর আলী, ভাবখালী কাচারী বাজারের মোঃ লিটন, গফরগাঁওয়ের মোঃ রুবেল মিয়া ও বলাশপুের মোঃ আঃ হান্নান। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত বলে পুলিশ জানায়।

তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে,এর মা ঝে হাশেম ও মহর আলীর বিরুদ্ধে ১০টিরও বেশি মামলা রয়েছে। তাদের একটি শক্তিশালী টিম ও চক্র রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃ তদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST