November 22, 2026, 4:45 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভে এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা

Reporter Name

প্রথম বাংলা : চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করছেন। আজ সোমবার (১৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বকশিবাজারে বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুইটি গ্রুপ বিক্ষোভ শুরু করেছেন তারা। তারা বলছেন, ‘আমরা চাই আমাদের সুষ্ঠু সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করে দেয়া হোক। পাশাপাশি আমরা কলেজে ভর্তি হতে চাই। তা না হলে আমাদের এক বছর সময় নষ্ট হবে।’ এ সময় শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন, ৬ লাখ শিক্ষার্থী কীভাবে এক বছরে ফেল করে?

বোর্ড কর্তৃপক্ষ জানায়, অকৃতকার্য শিক্ষার্থীদের একটি পক্ষ সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ চেয়ে বোর্ডের সামনে বিক্ষোভ শুরু করছে। অন্য একটি পক্ষ এইচএসসি পরীক্ষার এডমিট কার্ড ও কাগজ পত্রের ভুলের সংশোধন চাইছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ উপস্থিত রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের হাতে ‘কলেজ ভর্তির সুযোগ চাই’, ‘সাপ্লিমেন্ট পরীক্ষা চাই,’ ‘এমসিকিউ, সিকিউ মিলে পাস চাই’ সম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে।

শিক্ষার্থীরা জানান, শুধু এমসিকিউ অংশে ১-২ নম্বর কম থাকায় তারা ফেল করেছেন। যদিও রচনামূলক অংশে তাদের নম্বর ৪০ থেকে ৫০-এর বেশি। ফলে এক বছরের জন্য তারা শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়েছেন। রচনামূলক ও এমসিকিউ আলাদা আলাদা পাসের নিয়মের কারণে এ বছর প্রায় ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছেন। এ নিয়ম অমানবিক’শিক্ষাব্যবস্থার সংস্কার ছাড়াই এটি কার্যকর করা হয়েছে।

এর আগের ১০ জুলাই প্রকাশিত ফলাফলে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছেন বলে জানানো হয়। ফেল করা শিক্ষার্থীদের মধ্যে তিন লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী রয়েছে।
সুত্র, টিডিসি



Our Like Page
Developed by: BD IT HOST