November 23, 2026, 10:30 am
শিরোনামঃ
হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তারাকান্দায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষ

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থী নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সর্মথকদের

মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।
জানা যায় এ সময় ককটেল বিস্ফোরণ, ভাংচুর,অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

১জুন(বৃহস্পতিবার) সন্ধ্যা আনুমানিক-৭.৩০ টায় তারাকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ সেই সাথে গুলাগুলির এই ঘটনা ঘটে। এই ঘটনায় কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, সন্ধ্যা-৭.৩০ টায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের মিছিল আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে তারাকান্দা দক্ষিন বাজারস্থ এইচ.এ ডিজিটাল স্কুলের সামনে থেকে ঘুরে বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে মূহুর্মূহ ককটেল ও গুলির শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়। এ সময় দোকান পাট ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটছে প্রায়-২ ঘন্টা চলমান সহিংসতায় বাজারের সকল দোকানপাট বন্ধ ছিলো।

এ সময় বাজারে আসা লোকজন দিকবিদিক ছোটাছুটি করতে শুরু করে। এ ঘটনায় আহত কয়েকজনকে এম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে দেখা গেছে।

এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের গণমাধ্যম কে মাধ্যমে জানান, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে নয় বরং আওয়ামীলীগ দলীয় প্রার্থীর মিছিলে হামলা হয়েছে বলে জেনেছি।এদিকে আগামী ১২জুন তারাকান্দায় নির্বাচন হওয়ার কথা রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST