July 15, 2026, 3:44 am
শিরোনামঃ
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক ড. লতিফুল ইসলাম রাজারহাটে রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১; আটক ১১ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা ১০১ যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত বাসস লক্ষীপুরে দিন দুপুরে দোকানে চুরি, গণধোলাই দিয়ে চোরকে পুলিশে সোপর্দ ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে বন্যায় কবলিত মানুষদের ত্রান সামগ্রী বিতরণ” আইডি-পাসওয়ার্ডের ‘ডিজিটাল তালা’: শরণখোলায় দুই ইউনিয়নে ২ মাস ধরে নাগরিক সেবা বন্ধ, চরম দুর্ভোগ নরসিংদীর শিবপুরের দুই মাদক কারবারিকে মাদকসহ হবিগঞ্জ এর চুনারুঘাট থেকে গ্ৰেফতার সরকারি কর্মকর্তাদের জন্য আসছে যে দুঃসংবাদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তিস্তা মহাপরিকল্পা বাস্তবায়নের লক্ষে চীনের রাষ্ট্রদূত লি জিমিং

Reporter Name

নিজস্ব প্রতিবেদক,

তিস্তাকে ঘিরে বাংলাদেশ সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনা সরকারকে দেওয়া প্রস্তাবের প্রেক্ষিতে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা এলাকা পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।লি জিমিং আজ রোববার (৯ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলার মহিপুর শেখ হাসিনা সেতু এলাকায় তিস্তা নদী পরিদর্শন করেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে লি জিমিং বলেন, বাংলাদেশ সরকার তিস্তা নিয়ে যে মহা পরিকল্পনা হাতে নিয়েছেন, তা বাস্তবায়নের জন্য চীনা সরকারের কাছে প্রস্তাবনা দিয়েছেন।

এই প্রস্তাবের প্রেক্ষিতে আমি শুধুমাত্র এখানে এসেছি এর সম্ভাবতা যাচাইয়ের জন্য। এটা বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষের কতটা সুফল বয়ে আনবে। এরপর আমরা বাংলাদেশ সরকারের কাছে এটা নিয়ে বসব, কিভাবে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায়।

পরিদর্শনে তার সাথে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আনোয়ারুল হক ভুইয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন, নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব,গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন,উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন (পিএএ) এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্ধ।

এব‍্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ বলেন, মহামান্য চীনের রাষ্ট্রদূত এখানে এসেছেন, বাংলাদেশ সরকারের তিস্তাকে ঘিরে যে মহাপরিকল্পনা,তা বাস্তবায়নে চীনের রাষ্ট্রদূত গঙ্গাচড়া তথা এই অঞ্চলের মানুষের মঙ্গলের জন্য যা করা দরকার তিনি করবেন বলে আশাবাদ ব‍্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST