September 8, 2026, 1:22 pm
শিরোনামঃ
খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি

Reporter Name

মোঃ তপু শেখ-গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়াকে গোপালগঞ্জ থেকে বদলি করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ থেকে বুধবার (২৩ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্য মো. সুজন মিয়াকে গোপালগঞ্জ থেকে বদলি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (সিভিল আইন) পদে পদায়ন করা হয়েছে। আগামী ২৩ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জ আদালতে বিচার চলাকালে বিচারকের ছোড়া একটি কাঁচের পেপারওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামে এক শিক্ষানবিশ নারী আইনজীবী আহত হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও কর্মবিরতি পালন করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এরই মধ্যে বিচারক মো. সুজন মিয়ার বদলির প্রজ্ঞাপন জারি হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে সরকারি প্রজ্ঞাপনে বদলির কোনো কারণ উল্লেখ করা হয়নি, ফলে বদলির সঙ্গে সাম্প্রতিক ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।



Our Like Page
Developed by: BD IT HOST