September 9, 2026, 5:15 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একশত বোতল বিদেশী মদ সহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক ক্রয় বিক্রয়ে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ। শম্ভুগঞ্জের রঘুরামপুর নয়াপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, গাজীপুরের শ্রীপুরের নাজমুল হাসান, ফরিদপুরের মোঃ কামাল, কিশোরগঞ্জের তাড়াইলের আনোয়ার হোসেন। উদ্ধারকৃত মদের মুল্য ৩ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।

জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মাহবুবুল হক গণমাধ্যমকে জানান, পুলিশ সুপার কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি)ওসির নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক‌টি চৌকস টি‌ম মঙ্গলবার মাদক‌বি‌রোধী অভিযান চালায়। অভিযানে শম্ভুগঞ্জের রঘুরামপুর নয়াপাড়া এলাকা থেকে একশত বোতল ভারতীয় মদসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে। এ সময় মাদক বহন ও ক্রয় বিক্রয়ে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে। উদ্ধারকৃত মাদকের বর্তমান বাজার মুল্য ৩ লাখ টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারের মুল্য ১২ লাখ টাকা বলে ডিবির ওসি মাহবুবুল হক জানন।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব‌্য ভারতীয় মদের বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের হয়েছে। এছাড়া মাদক ব্যবসায়ীদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি দাবি করেন, গ্রেফতারকৃত চক্রটি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্তপূর্বক গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

ডিবি পুলিশের এ সফল অভিযানে জনমনে স্বস্তি ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরো বেড়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST