স্টাফ রিপোর্টার : নেত্রকোনা জেলার বিরিশিরি ও জারিয়া সরকারি খাদ্য গুদামে কৃষকগন ধান নিয়ে গেলেও। শুদামে ধান দিতে পারছেন না। কৃষক বিল্লাল হোসেন এর সাথে কথা বলে জানা যায় তিনি ১৫ দিন আগে ১২০ মণ বোরো ধান গুদামে নিয়ে গেলে ২০ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত গুদাম কর্তৃপক্ষ ধান নেয়নি। গুদাম কর্মকর্তা বলছেন বস্তা সংকট, গুদামে জায়গা না থাকার কারনে ধান নিতে পারছেন না। জারিয়া খাদ্য গুদামে কৃষক গোলাম মোস্তফা ৯০ মণ বোরো ধান নিয়ে গেলে একই অবস্হা।
জানা যায় দেশের অধিকাংশ সরকারি খাদ্য গুদামে বস্তা সংকট ও জায়গা না থাকার কারনে কৃষকগণ ধান গুদামে বিক্রি করতে পারছে না।
অপরদিকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ি , টাংগাইল জেলার ভুয়াপুর, বাসাইল, মির্জাপুর সহ বিভিন্ন খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে নাম মাত্র বোরো ধান কিনে সিন্টিকেট এর কাছ থেকে ধান ক্রয়,করছে। উল্লেখিত গুদামে কৃষকগণ ধান নিয়ে গেলে বিভিন্ন হয়রানির শিকার হয়ে ধান নিয়ে ফিরে আসে। এ ব্যাপারে খাদ্য মন্তণালয়ের উপ সচিব অভ্যান্তরীন সংগ্রহ এর মতামত জানতে ফোন দিয়ে পাওয়া যায়নি।