May 26, 2026, 7:06 am
শিরোনামঃ
ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম “শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু কক্সবাজারে মেম্বার লিয়াকত আলীকে হামলা করে দুর্বৃত্তরা বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ চর রমনি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন জনির মতবিনিময়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুর্নীতি-অনিয়ম খুঁজতে ২৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শনের পরিকল্পনা ডিআইএর

Reporter Name

প্রথম বাংলা:সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক-দুর্নীতি, নিয়োগে অনিয়ম এবং জাল সনদ ধরা নিয়ে কাজ করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডি আইএ)। তাই নতুন করে আরও ২ হাজার ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন করার চিন্তা-ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটি উর্ধ্বতন এক কর্মকর্তা।

নতুন অর্থবছর অর্থ্যাৎ ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালে জুন পর্যন্ত সারাদেশের সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসায় কোনো ধরণের অনিয়ম হচ্ছে কিনা তা যাচাই-বাছাই করবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়ের এ সংস্থাটি।

ওই কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন,প্রায় ২ হাজার ৫০ ০ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জুনের শেষ সপ্তাহে বা জুলাইয়ের শুরুতে মিটিং হলে নতুন বছরের পরিকল্পনা করা হবে। এ ছাড়াও মিটিংয়ে গত বছরে কতগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন করা হয়েছে, কী কী অনিয়ম পাওয়া গেছে সব বিষয়ে আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, ২ হাজার ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন হবে, না আরও বাড়বে তা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত এ পরিকল্পনা রয়েছে, মিটিংয়ে সংখ্যার বিষয়টি উঠানো হবে, তখন ফাইনাল হবে। এ ছাড়াও প্রতিদিনই কোনো না কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে রিপোর্ট আসছে, একসাথে চলতি মাসের শেষ সপ্তাহে বা জুলাইয়ের প্রথম সপ্তাহে আলোচনা করে জানানো হবে।

এদিকে মঙ্গলবার (১৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) নিয়োগে অনিয়মের অভিযোগের তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে বলে জানান সংস্থাটির একাধিক কর্মকর্তা।



Our Like Page
Developed by: BD IT HOST