January 22, 2026, 8:20 pm
শিরোনামঃ
উপজেলা প্রশাসন উলিপুরে নির্বাচনী আচরণবিধি ও গণভোট প্রচারণা বিষয়ে মতবিনিময় সভা রাজপথ অচল করার হুঙ্কার: একতরফা ‘প্রহসনের’ নির্বাচন রুখতে ছাত্রলীগের দশ দিনের কঠোর কর্মসূচি খতিবে আজম ও শহীদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আব্দুল্লাহ আল ফারুক আপনাদেরকে তো মানুষ ৭১ সালেই দেখেছে : তারেক রহমান ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ইউনূসের দুঃশাসনে মানুষের প্রাণ এখন খেলনা:সিন্ডিকেটের দৌরাত্ম্যে চিকিৎসার আগেই মৃত্যু রাজধানীতে ১০,০০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে আসামি ছিনতাই চকরিয়া প্রেসক্লাবের নতুন সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দেশ ও জনগণের কল্যাণে পেশাদারত্বের সাথে দায়িত্ব পালন করুন – আইজিপি

Reporter Name

প্রথম বাংলা – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার),পিপিএম দেশ ও জনগণের কল্যাণে পেশাদা রত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিগণের প্রতি আহবান জানিয়ে ছেন।আইজিপি (০১ ফেব্রুয়ারি ২০২৩) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তার র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।

অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহ সান বিপিএম (বার) ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), গ্রেড-১ পদে পদোন্নতি পাওয়ায় তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জানান আইজিপি।অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে আইজিপি এবং তাদের স্ত্রীগণ র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। আইজিপি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে ফুল দিয়ে অভিনন্দিত করেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণও আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জানান

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন,আপনারা দক্ষতা,যোগ্যতা ও মেধা র স্বাক্ষর রেখে আজ এ পর্যায়ে এসেছেন। আমি আশা করি,আগামী দিনেও আপনারা সেবার ব্রত নিয়ে আপনাদের মেধার সর্বোচ্চটুকু দিয়ে দেশের উন্নয়নের জন্য,স্বাধীনতা সমুন্নত রাখার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার জন্য কাজ করবেন।

বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আইজিপি তাঁর বক্তব্যের শুরুতে বলেন,বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক না দিলে আজকে আমরা এ অবস্থায় আসতে পারতাম না। তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ পুলিশের পদের সংখ্যা বৃদ্ধি করায় আমাদের পদোন্নতির সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি এজন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।অনুষ্ঠানে গ্রেড-১ প্রাপ্ত অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান ও এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এবং পদোন্নতিপ্রাপ্ত অতিরি ক্ত আইজিপিগণ বক্তব্য রাখেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন,জামিল আহমদ বিপিএম,পিপিএম-সেবা,মোঃ হুমায়ুন কবির বিপি এম-সেবা,পিপিএম,ওয়াই এম বেলালুর রহমান বিপিএম-সেবা,এনডিসি এবং মীর রেজাউল আলম বিপিএম (বার)।পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাঁদের সর্বোচ্চ দিয়ে পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখা এবং দেশ ও জনগণের কল্যাণে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST