November 24, 2026, 4:59 pm
শিরোনামঃ
দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণার ফাঁদ, ডিবি কর্তৃক গ্রেপ্তার ৭ খাদ্য অধিদপ্তরে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং পেতে লাখ লাখ টাকা যায় কার পকেটে? ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দৈনিক আজকের দর্পণ পত্রিকার রাজশাহী ব্যুরো অফিস উদ্বোধন

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ দৈনিক আজকের দর্পণ পত্রিকার রাজশাহী ব্যুরো অফিস উদ্বোধন করা হয়েছে।
পহেলা ডিসেম্বর (বৃহস্পতিবার) রাজশাহী বাসটার্মি নাল সংলগ্ন পূবালী মার্কেট এর ২য়তলায় দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে পত্রিকাটির রাজশাহী ব্যুরো প্রধান অফিস উদ্বোধন করা হয়।
দৈনিক আজকের দর্পণ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ওদুদুজ্জামান সুবাসের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকাটির জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মোঃ রমজান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা ও কেক কেটে অফিস উদ্বোধন করেন। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পাঠ করেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ফারুক আহমেদ।

প্রধান অতিথি যুবলীগ সভাপতি রমজান আলী তাঁর বক্তব্যে বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। দৈনিক আজকের দর্পণ পত্রিকাটি সেই লক্ষ্যেই কাজ করছে। দৈনিক আজকের দর্পণ পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে রাজশাহীবাসী আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে বলে আমি বিশ্বাস করি। পত্রিকাটি উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,রাজশাহী মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক- মাহমুদ হাসান খান চৌধুরী ইতু,আনন্দ টিভি’র রাজশাহী প্রতিনিধি ও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সিনিয়র সহঃ সভা পতি শামসুল ইসলাম,দৈনিক গণকণ্ঠ পত্রিকার স্টা ফ রিপোর্টার ও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধার ণ সম্পাদক রেজাউল করিম,দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি ও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন,জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল যমুনা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক নেহাল খান,আজকের দর্পণ পত্রিকার নঁওগা প্রতিনিধি ফয়সাল আহম্মেদ প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST