August 9, 2026, 4:36 am
শিরোনামঃ
বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান! চকরিয়া থানা মালুম ঘাটে পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে যারা নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের

Reporter Name

প্রথম বাংলা : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

তিনি বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের নয়, এটি গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের ভবিষ্যৎ রক্ষার নির্বাচন। ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার সংগ্রামে সবাইকে শামিল হতে হবে।সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত বিএনপির শেষ নির্বাচনী প্রচারণা মিছিল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ তার বক্তব্যে বলেন, আজ দেশের মানুষ ভোটের অধিকার হারিয়েছে। মানুষের কথা বলার স্বাধীনতা সংকুচিত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আর সেই সরকার প্রতিষ্ঠার প্রতীক হলো ধানের শীষ।

তিনি আরও বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, দেশ পরিচালিত হবে জনগণের মতামতের ভিত্তিতে, দলীয়করণ নয়, লুটপাট নয়, প্রতিহিংসার রাজনীতি নয়। ধানের শীষে একটি ভোট মানে হলো গণতন্ত্রের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং দেশের মানুষের অধিকার পুনরুদ্ধারের পক্ষে ভোট।

নির্বাচনকে ঘিরে যেকোনো ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনার ভোটই আপনার শক্তি। কেউ যদি আপনাকে ভয় দেখায়, মনে রাখবেন ভোটের দিন জনগণই সবচেয়ে বড় শক্তি। আপনারা কেন্দ্রে যাবেন, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ধানের শীষে ভোট দেবেন।

সমাবেশে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নেতাকর্মী দের দায়িত্ব শুধু ভোট চাওয়া নয়, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটকেন্দ্র পাহারা দেওয়া এবং শেষ পর্যন্ত জনগণের রায় সুরক্ষিত রাখা।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা। তারা বলেন, এবারের নির্বাচন ময়মনসিংহসহ সারা দেশের মানুষের ভাগ্য নির্ধারণ করবে। তাই সব বিভেদ ভুলে এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।

এর আগে সমাবেশস্থল সার্কিট হাউজ মাঠ থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

শেষ মুহূর্তের এই প্রচার সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
মিছিলে অংশ নেয় জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।



Our Like Page
Developed by: BD IT HOST