September 12, 2026, 7:32 am
শিরোনামঃ
কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা মিরপুর প্রেসক্লাবের বর্ণাঢ্য নৌকা ভ্রমণ ও পিকনিক নৌযাত্রা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে কমিটির সম্পাদক ও তার ঘনিষ্ট ভাড়াটের যোগসাজশে আহসান উল্লাহ কাচারী মসজিদের আয়ের উৎস্য নিয়ে বানিজ্য চলছে টাংগাইল সহ দেশের বিভিন্ন জেলায়,সরকারি ধান-চাল কেনায় অনিয়ম বঞ্চিত কৃষক, লাভবান অসাধু চক্র শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে…
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নড়াইলে মানব পাচার প্রতিরোধ ও দমন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।

আজ ১১ অক্টোবর ২০২২ তারিখ নড়াইল জেলা পুলিশের আয়োজনে এবং জাস্টিস এন্ড কেয়ার এর সহযোগিতায় পুলিশ লাইন্স ড্রিলশেডে মানব পাচার প্রতিরোধ ও দমন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোসা: সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল।প্রধান অতিথি হিসেবে উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব মোশারফ হোসেন বিপিএম, অ্যাডিশনাল আইজিপি(অবসরপ্রাপ্ত), বাংলাদেশ পুলিশ মহোদয়।

সম্মানিত প্রধান অতিথি মহোদয় বলেন, মানব পাচার হচ্ছে একটি ভয়ানক অপরাধ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। অর্থনৈতিক সংকট কাটাতে বা উন্নত জীবনের আশায় বাংলাদেশ থেকে অসংখ্য নারী-পুরুষ প্রতিনিয়ত পাচারের শিকার হচ্ছে। কিছু অর্থলোভী, অসৎ ব্যক্তি এবং দালালের খপ্পরে পড়ে এভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে অনেক মানুষের জীবন।

তিনি আরো বলেন, মানব পাচার অপরাধের শিকার ব্যক্তিবর্গের সুরক্ষা ও অধিকার বাস্তবায়ন এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ প্রণয়ন এবং ২০১৭ সালে এর অধীনে বিধিমালা প্রণয়ন করেছে।

এছাড়াও তিনি এ সময় মানব পাচারের কারণ, কুফল এবং মানবপাচার প্রতিরোধ ও দমনে সরকারের গৃহীত ব্যবস্থা এবং এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিকল্পে পুলিশের করণীয় ও ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।

আলোচনা সভায় নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ সহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST