November 5, 2026, 6:04 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নতুন বিপদের মুখে হাসিনা, নেতাকর্মীদের উদ্দেশ্যে জরুরী বার্তা দিল আ.লীগ

Reporter Name

অনলাইন ডেস্ক – সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিজেদের রক্ষা করতে আত্মগোপনে চলে গেছেন। কেউ আছেন দেশে, কেউ দেশের বাইরে। অনেকে আবার গ্রেপ্তার হয়েছেন। এ অবস্থায় দলের কর্মী-সমর্থক ও ছোট ছোট নেতারা পড়েছেন বেকায়দায়। হামলা মামলার ভয়ে তারা বাড়িঘরে থাকতে পারছেন না। বাইরে থাকা অনেকে যোগাযোগ রাখতে পারছেন না পরিবার-পরিজনদের সঙ্গে। কেউ কেউ আছেন আর্থিক সংকটে।

এমন পরিস্থিতির জন্য দলের হাই-কমান্ডকে দুষছেন তৃণমূল নেতাকর্মীরা। ফেসবুকে পোস্ট দিয়ে প্রশ্ন তুলছেন দলীয় কর্মকাণ্ডের বিষয়ে। দলে আত্মীয়করণ, দুর্নীতি, ত্যাগীদের অবমূল্যায়ন ও পদ বাণিজ্য নিয়ে তারা কথা বলছেন। বিপরীতে কর্মী-সমর্থকদের ধৈর্য ধরতে বলছেন ক্ষমতাচ্যুত দলটির সিনিয়র নেতারা। বাস্তব পরিস্থিতি অনুধাবন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করা এবং মব জাস্টিস থেকে সতর্ক থাকতে নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন তারা।

এসব বিষয়ে প্রতিক্রিয়া জানতে কথা হয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সঙ্গে। কিছুটা পরিচ্ছন্ন ভাবধারার নেতা হিসেবে পরিচিত সাবেক এই এমপি ঢাকা পোস্



Our Like Page
Developed by: BD IT HOST