April 21, 2026, 12:36 am
শিরোনামঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ লক্ষীপুরে হাজী ফতেহ মোহম্মদীয় দাখিল মাদ্রাসা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে মাদ্রাসা সুপার অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী সাংবাদিক ইকরাম হোসেনের পিতার মৃত্যুতে ডিআরইউ’র শোক দীর্ঘ ১৪ বছর পর যুবদলের কর্মী সম্মেলন হয় ১২ নং চরশাহী ইউনিয়নে নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নরসিংদীর শিবপুরে ৭২টি পূজামণ্ডপে সরকারী অনুদান বিতরণ

Reporter Name

আবুনাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি:আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার পূজা মন্ডপে সরকারী অনুদানের জি.আর. চাল বিতরণ করা হয়েছে।বুধবার (২৪শে সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ফারজানা ইয়াসমিন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে চাল বরাদ্দের ডিও তুলে দেন। এসময় উপজেলার ৭২টি পূজা মন্ডপে ৩৬মেট্র্রিক টন চাল দেওয়া হয়।

উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোছা: ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার,ওসি আফজাল হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমান কাউছার,,

শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী,শিবপুর উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি কিশোর কুমার,সাধারণ সম্পাদক রাজন রায়, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক লিটন চন্দ্র বর্মণ,সদস্য সচিব উজ্জ্বল চন্দ্র বর্মণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তাগণ ও সকল পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকসহ ভক্তবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST