July 26, 2026, 4:18 pm
শিরোনামঃ
সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে : আইজিপি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের -ডিআরইউর মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নান্দনিক আয়োজনে অনুষ্ঠিত হলো ডিএমপির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

Reporter Name

প্রথম বাংলা – নান্দনিক নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৩।শনিববার (১৮ মার্চ ২০২৩ খ্রি.) বিকেলে মিরপুর পিওএম পুলিশ লাইনস মাঠে নান্দনিকভাবে ডিএমপির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলা দেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার),পিপিএ ম প্রধান অতিথি ও পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্পোর্টস ডে প্রোগ্রামে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলি টন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার,পিপিএম।প্রতিযোগিতার শুরুতেই বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন সম্মানিত প্রধান অতিথি।এরপর তিনি বার্ষিক ক্রীড়া প্যারেডের সালাম গ্রহণ করেন প্যারেড শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট শুরু হয়।ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে ১০০ মিটার দৌড়,বালিশ যুদ্ধ,বেলুন ফোটানো,পুলিশ কর্ম কর্তা ও সদস্যদের সহধর্মিণীদের অংশগ্রহণে সুরের তালে পিলো পাসিং,যেমন খুশি তেমন সাজো,হাঁটা প্রতিযোগিতা ,দড়ি টানা,হাড়ি ভাঙ্গা ও শিশুদের জন্য দৌড় প্রতিযোগিতা সহ মোট ১৫টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর আগে অবশ্য রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ডিএমপির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২১ টি ইভেন্টের খেলা ও পুরস্কার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে অতিথিরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিটি খেলা উপভোগ করেন। খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজ য়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের অতিরিক্ত আইজিপি,ডিআইজি ,অতিরিক্ত ডিআইজি;ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও তাঁদের পরিবারবর্গ, আমন্ত্রিত অতিথিগণ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST