October 24, 2026, 5:10 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চর রমনি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন জনির মতবিনিময়

Reporter Name

মোহাম্মদ আলী। লক্ষ্মীপুর সদর উপজেলার ২০ নং চর রমনি মোহন ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে মহি উদ্দিন জনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন।

বুধবার দুপুরে লক্ষ্মীপুর রিপোটার্স ক্লাবের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আবু জাকের রাবেত,নির্বাহী সম্পাদক, দৈনিক আল চিশত”দেশ টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন, বাংলা নিউজ টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি নিজাম উদ্দিন, আর টিভির জেলা প্রতিনিধি পলাশ সাহা, বাংলা টিভির জেলা প্রতিনিধি জামাল উদ্দিন রাফী, ঢাকা পোস্ট জেলা প্রতিনিধি হাসান মাহমুদ শাকিল, লাখোকন্ঠ জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ, সরেজমিন জেলা প্রতিনিধি নিজাম উদ্দিন, লক্ষ্মীপুর নিউজ নির্বাহী সম্পাদক কামাল হোসেনসহ প্রমূখ।

মতবিনিময় সভায় মহি উদ্দীন জনি বলেন, আমি জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক। দল আমার ত্যাগ ও অবদান মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দিবে।

চেয়ারম্যান নির্বাচিত হলে অবহেলিত চর রমনি মোহন ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা স্বাস্থ্য সেবা ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবো।

চর জীবিকায়নে অবদান রাখা কৃষক ও জেলে সম্প্রদায়ের নিরাপত্তা ও জীবণমান উন্নয়নে ভূমিকা রাখাসহ চর রমনি মোহনের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার করেন মহি উদ্দীন জনি।
এসময় লক্ষ্মীপুর রিপোটার্স ক্লাবের সভাপতি আফজাল হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সাগর উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST