June 10, 2026, 5:19 am
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৪৮ মামলা হালুয়াঘাটে খাল খন কর্মসূচির অগ্রগতি পরিদর্শন করলেন ময়মনসিংহ জেলা প্রশাসক পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা জেল পলাতক ও একাধিক প্রতারণা মামলার আসামিকে গ্রেফতার করেছে সিটিটিসি ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রি অফিসে সাক্ষর নকল করা জালিয়াতি চক্রের সদস্য আটক পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন “বিশ্ব পরিবেশ” দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কার্যক্রম উদযাপন *সাংবাদিকদের যোগ্যতা নিয়ে এমপিদের মাথাব্যথা* নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারী সহ মধ্যরাতে আটক বাকেরগঞ্জ উপজেলা সমন্বয়ক (এন সিপি) দানিসুর রহমান লিমন! চাঞ্চল্যের সৃষ্টি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ

Reporter Name

খুলনা ব্যুরো: মোঃ জাহাঙ্গীর হোসেন-২২ মে ২০২৬
খুলনার কয়রা উপজেলায় শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রথম আলো বন্ধুসভা কয়রা উপজেলা শাখা। শুক্রবার বিকেল ৪টায় উপজেলা পরিষদের সামনে কয়রা থানা সড়কের পাশে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‘শিশু ও নারী নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশে শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। রাজধানীর মিরপুরে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যার ঘটনা পুরো দেশকে নাড়া দিয়েছে। তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে অনেক অপরাধী শাস্তি এড়িয়ে যাচ্ছে, যা অপরাধ প্রবণতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।

কয়রা উপজেলা বন্ধুসভার সভাপতি মো. রাসেল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মনিরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন বেদকাশী কলেজিয়েট স্কুলের শিক্ষক মিহির কান্তি মণ্ডল, কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসার শিক্ষক মো. আজিজুল হক, উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, প্রথম আলোর কয়রা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন, স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর দ্য সুন্দরবনের সভাপতি নিরাপদ মুন্ডা এবং গ্রিন ভয়েস কয়রার সভাপতি অয়াসকুরনী রুম্মান।

বক্তারা অবিলম্বে রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত এবং সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তারা।
উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের উপদেষ্টা মো. আনোয়ার হোসেন বলেন, “রামিসা হত্যাকাণ্ড সমাজে নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। শিশু ও নারীর নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে” তিনি দ্রুত বিচার এবং অপরাধী দের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বেদকাশী কলেজিয়েট স্কুলের শিক্ষক মিহির কান্তি মণ্ডল বলেন, “ধর্ষণ একটি ভয়ংকর সামাজিক ব্যাধি। শুধু আইন প্রণয়ন করলেই হবে না, তার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কয়রা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. হাফিজুর রহমান, কয়রা ব্লাডব্যাংকের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, কয়রা সাইকেলিং গ্রুপের সাধারণ সম্পাদক এম এম সাইফুল ইসলাম, কয়রা বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সবুজ, দপ্তর সম্পাদক সুব্রত কুমার, কার্যনির্বাহী সদস্য মো. আমিনুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ।
খুলনা অফিস
০১৯৭০-১২৫০৬০



Our Like Page
Developed by: BD IT HOST