May 14, 2026, 10:14 pm
শিরোনামঃ
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো” সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নান্দাইল মডেল থানার অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত ০২/০৭/ ২০২৫ খ্রিঃ তারিখে রাত্রিকালীন নিয়মিত টহল ডিউটি সহ অভিযান পরিচালনা কালে অফিসার ইনচার্জ, নান্দাইল মডেল থানা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ভোর অনুমান ০৪.৪০ ঘটিকার সময় নান্দাইল থানাধীন ০৯নং আচারগাঁও ইউনিয়নের জামতালা বাজার এলাকায় ০৩ টি বৈদ্যুতিক ট্রান্সফরমার সহ ট্রান্সফরমার চোর চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উক্ত বিষয়ে ০২/০৭/২০২৫ খ্রিঃ কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীন নান্দাইল জোনাল অফিস এর সহকারী জেনারেল ম্যানেজার অসীম কুমার দাস বাদী হয়ে নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করেন। নান্দাইল মডেল থানার মামলা নং-০৩, তাং-০২/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের বিদ্যুৎ আইনের ৩৫ রুজু করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

ধৃত আসামীগণ হলেন :
মোঃ আলমগীর (৪৫), পিতা-শাহেদ আলী, মাতা-আনোয়ারা ওরফে জগতা বেগম, সাং-পূর্ব তারাপাশা, থানা-কিশোরগঞ্জ সদর,জেলা-কিশোরগঞ্জ।
মোঃ শাহজাহান (৩৫), পিতা-মৃত আব্দুল হাকিম, মাতা-বাবুর মা, সাং-কালিয়ার কান্দা (মাঠের বাজার),থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ।
মোঃ নয়ন মিয়া (৪৮), পিতা-মৃত মহরম আলী, মাতা-রহিমা খাতুন, সাং-পূর্ব তারাপাশা, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ।
উদ্ধার করা হয়েছে
ট্রান্সফরমার ০৫ কেভিএ -০৩ টি।



Our Like Page
Developed by: BD IT HOST