March 16, 2026, 11:52 pm
শিরোনামঃ
র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মসিকের সকল কর্মকর্তা ও কর্মচারী নগরবাসীর সেবক : নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকন  “টাকাখেকো ইঞ্জিনিয়ার”সমীরণ মিস্ত্রী’গণপূর্তে শতকোটি টাকার সিন্ডিকেট”পরকীয়া কেলেঙ্কারি ও ভারত পর্যন্ত সম্পদের ছড়াছড়ি প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, নিহত ১ সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযানে নয়জন মাদকসেবী গ্রেফতার কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে যানজট ও নাগরিক সেবা শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নেত্রকোণায় শিক্ষকের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

Reporter Name

লাভলু পাল চৌধুরী, নেত্রকোণা

এ মামলায় জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ছায়াতদন্ত শুরু করেছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন।

নেত্রকোণা শহরের বড়বাজার এলাকায় নিজের বাসা থেকে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।

গতকাল রোববার রাতে মামলাটি করেন, নিহত নেত্রকোণা আবু আব্বাস ডিগ্রী কলেজের কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার রায়ের স্ত্রী নিভা রাণী সাহা।

নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, মামলায় অজ্ঞাত পরিচয়ের কয়েকজকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার সকাল ১০টার মধ্যে যে কোনো সময়ে দুর্বৃত্তরা দিলীপ কুমার রায়কে বড়বাজারের নিজের বাসায় হত্যা করে ফেলে রেখে যায়। পরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ওসি কাজী শাহনেওয়াজ আরও জানান, স্ত্রী নিভা রাণী সাহা কয়েকদিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যাওয়ার পর থেকে বাসায় একাই ছিলেন দিলীপ কুমার রায়।শুক্রবার সকাল ১০টার দিকে স্ত্রী নিভা রাণী ঢাকা থেকে ফিরে বাসার সামনের ফটকে তালা দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় বাসার ভেতরে ঢুকে দিলীপ রায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি বলেন, এখনও এই হত্যায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সব দিক মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে। এ ছাড়া জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ছায়াতদন্ত শুরু করেছে।



Our Like Page
Developed by: BD IT HOST