October 17, 2026, 9:04 am
শিরোনামঃ
গুলি করে সাংবাদিককে হত্যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী খাদ্য গুদাম পরিদর্শন করে দায়িত্ব হারালেন মন্ত্রীর এপিএস খাদ্যের মান যাচাইয়ের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নেসকো নির্বাহী প্রকৌশলী খেয়াল খুশিমত অফিস করেন, গ্রাহক সেবা থেকে বঞ্চিত কুড়িগ্রামের জনগণের

Reporter Name

সুলতানা রাজিয়া সান্ধ্য কবি,মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিমিটেড কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে থাকা মো: আলিমুল ইসলাম সেলিম গত বছর যোগদানের পর থেকে খেয়াল খুশিমত অফিস করায় গ্রাহক সেবা থেকে বন্চিত নেসকো গ্রাহকরা।

ভুক্তভুগি গ্রাহকরা জানায়, নেসকো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী( ভারপ্রাপ্ত) মো: আলিমুল ইসলাম সেলিম সরকারি বিধি মোতাবেক সকাল ৮ টা হতে বিকেল ৩টা অফিসে থাকার কথা থাকলেও তিনি সঠিক সময়ে অফিস আসেন না। এতে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ভুক্তভুগি জানান, গ্রাহকের সাথে খারাপ ব্যাবহার সহ বিল বেশি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ ব্যাপারে নেসকো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী( ভারপ্রাপ্ত) মো: আলিমুল ইসলাম সেলিম এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠো ফোন রিসিভ করেন নাই। সচেতন মহল বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানান।



Our Like Page
Developed by: BD IT HOST