April 21, 2026, 2:42 am
শিরোনামঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ লক্ষীপুরে হাজী ফতেহ মোহম্মদীয় দাখিল মাদ্রাসা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে মাদ্রাসা সুপার অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী সাংবাদিক ইকরাম হোসেনের পিতার মৃত্যুতে ডিআরইউ’র শোক দীর্ঘ ১৪ বছর পর যুবদলের কর্মী সম্মেলন হয় ১২ নং চরশাহী ইউনিয়নে নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পতেঙ্গার ফুটপাত দখল করে চাঁদাবাজির সাম্রাজ্য আঃ দোসর বর্তমানে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা

Reporter Name

স্টাফ রিপোর্টা:

আওয়ামীলীগের দোসর বর্তমানে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা।

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ৪০ নং ওয়ার্ডস্থ স্টিল মিল সাইলো কলোনী খালপাড় এলাকায়
আওয়ামী লীগের ফ্যাসিবাদ তাজু বিএনপি’র নেতাদের সাথে হাত মিলিয়ে চাঁদাবাজির মহাসাম্রাজ্য গড়ে তুলেছেন,তাজুর চাঁদাবাজি যেন থামছেই না।

 

আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজি লিপ্ত ছিলেন বর্তমান বিএনপি’র নেতাকর্মীদের সাথে আতাত করে গড়ে তুলেছেন চাঁদাবাজি সহ নানা দখল বাণিজ্য।আওয়ামী লীগের সময় তাজু নারী শক্তিদের কে নেতৃত্ব দিতেন। বর্তমান সময়ে চাদর টাকা না পেয়ে খালপাড়, মার্কেট ও দোকান মালিকদের উপরে প্রভাব বিস্তার করছে আওয়ামী লীগের ফ্যাসিবাদ তাজু।

 

আওয়ামী লীগের সময় ৪০ নং ওয়ার্ডে ইউনিট কমিটির সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন নাজ্জুর ছোট ভাই হিসেবে সবার সাথে তার পরিচিত ছিলেন তাজুর। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি হঠাৎ করে বিএনপিতে যোগ দেন। তাজু নামে এই ব্যক্তি। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য এবং চট্টগ্রাম ১১ আসনের ধানের শীষের পদপ্রার্থী ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর সাথে রয়েছে একান্ত ছবি।পতেঙ্গায় বিএনপির প্রভাব দেখিয়ে চাঁদাবাজি ও ভয়ভীতিসহ নানা অপকর্মে সাথে জরিত রয়েছেন তাজু।

দীর্ঘদিন অনুসন্ধান করে বেড়িয়ে এসেছে এসব তথ্য, পতেঙ্গার ৪০নং ওয়ার্ডের উত্তর পতেঙ্গা পূর্ব হোসেন আহম্মেদ পাড়া খালপাড়ে টিএনটি টেলিফোন ভবনের সামনে খালের দুই পাশে গড়ে উঠেছে অবৈধ ঢংদোকান। প্রতিটি দোকান বাবদ জামানত হিসেবে এককালীন ২০ হাজার টাকা, দৈনিক ভাড়া বাবদ উত্তোলন হচ্ছে ১০০ একশত টাকা এবং কারেন্ট বিল বাবদ নেয়া হচ্ছে ৩০ টাকা। এসব চাঁদার কার্যক্রম পরিচালনা করছেন জাহাঙ্গীর আলম,আব্বাস নামে এই দুই ব্যক্তি। চাঁদা উত্তোলনের নেতৃত্ব দিচ্ছেন মোঃ তাজু।

তাজুর সহযোগী হিসেবে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে মোঃ আব্বাস, মোঃ আক্তার, মোঃ জাহাঙ্গীর সহ আরও অনেকেই। তথ্য সূত্র জানা গেছে অত্র এলাকায় চাঁদাবাজি ছাড়াও ভাড়া আদায় ও ব্যবসা নিয়ন্ত্রণের আতঙ্ক সৃষ্টি করছে তাজু।
ফ্যাসিবাদের সময় প্রশাসন ও স্থানীয় নেতাদের চোঁখ ফাঁকি দিয়ে চাঁদাবাজির সাম্রাজ্য গড়ে তুলেছে।

চাঁদাবাজি এড়াতে বর্তমানে বিএনপিতে নতুন করে যোগদান শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন তাজু,
তাজুর দৌরাত্ম এখানেই শেষ নয়,ভ্যানগাড়ি মাছ ব্যবসায়ী সবজি ব্যবসায়ী সহ স্থানীয়দের ভয়ভীতি প্রদাশন দেখিয়ে চাঁদাবাজি করছেন ।

 

এবিষয়ে দোকান মালিকদের কাছে জানতে চাইলে দোকান মালিকরা সংবাদমাধ্যম কে বলেন, তাজু একজন আওয়ামিলীগের দোসর,অত্র এলাকায় চাঁদাবাজি সহ নানা অপকর্ম করছে।তাজু কি ভাবে প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে আজও অত্র এলাকার চাঁদাবাজির সাম্রাজ্য গড়ে তুলছে।

স্থানীয় সূত্রে জানা যায় তাজু বর্তমানে বিএনপি’র ছত্রছায়ায় এসব অপকর্ম করে আসছে।

এবিষয়ে তাজুর মুঠোফোনে যোগাযোগ করলে”অভিযোগ অস্বীকার করে এড়িয়ে যান।সুস্থ তদন্তের ভিত্তিতে চাঁদাবাজীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ থাকবে।

(পর্ব ১)



Our Like Page
Developed by: BD IT HOST