October 23, 2026, 7:14 pm
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ পরিদর্শনে এনডিসি টিম

Reporter Name

ন্যাশনাল ডিফেন্স কলেজের ‘এনডিসি কোর্স-২০২২’ এর প্রশিক্ষণার্থীগণ আজ সকালে পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন। মেজর জেনারেল এ কে এম আমিনুল হক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।পরিদর্শনকালে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর সাথে প্রতিনিধিদলের প্রধান মেজর জেনারেল এ কে এম আমিনুল হক সৌজন্য সাক্ষাৎ করেন এসময় উভয়ে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

এনডিসি টিমের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন উপলক্ষে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ব্যারিস্টার মোঃ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

ব্রিফিংয়ে অতিরিক্ত ডিআইজি (ডিঅ্যান্ডপিএস) বেলাল উদ্দিন বাংলাদেশ পুলিশের মিশন, ভিশন, ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অনবদ্য ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। এসময় বাংলাদেশ পুলিশের ইতিহাস, সেবা কার্যক্রম, সাম্প্রতিক সময়ে গৃহীত পদক্ষেপ ও মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার ওপর চারটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

পরে প্রশ্ন-উত্তর পর্বে প্রতিনিধিদলের সদস্যগণ অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং, পুলিশি সেবা প্রদান, সাইবার ক্রাইম, ট্রাফিক ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি সম্পর্কে জানতে চান।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ প্রতিনিধিদলের সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সভাপতির বক্তব্যে ব্যারিস্টার মোঃ হারুন-অর-রশিদ বলেন, এনডিসি টিমের এ সফর বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে। তিনি বলেন, এ ধরনের সফর সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বাড়াবে। দেশ ও জনগণের কল্যাণে এক সাথে কাজ করার পথ ভবিষ্যতে আরও অবারিত করবে।

প্রতিনিধিদলে সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন, বাংলাদেশ পুলিশ এবং মিশর, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, কেনিয়া, মালি, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া ও জাম্বিয়ার ১৭ জনসহ ৭৫ জন প্রশিক্ষণার্থী ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST