August 29, 2026, 10:33 am
শিরোনামঃ
সেনবাগে মাদরাসা শিক্ষার’মান্নোয়নে মতবিনিময় সভা ও শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন ডিসি মোঃ আকতার হোসেন পাটগ্রাম PIO কার্যালয় ঘিরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-২০২৫–২৬ অর্থবছরের প্রকল্পের তথ্য প্রকাশের দাবি, কর্মকর্তার বক্তব্য না পাওয়ার অভিযোগ: কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে থাকা যুবকেরও মৃত্যু অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণের খাদ্য নিয়ে দুর্নীতি করলে কাউকে রেহাই দেওয়া হবে না : খাদ্য মন্ত্রী সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তি’ কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ লক্ষ্মীপুর গণপূর্তে ‘সমঝোতার সিন্ডিকেট’: তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ ভবন, হরিলুট সরকারি বরাদ্দে (পর্ব-০১)
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রাইভেটকার থেকে ৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে ডিবি

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে প্রাইভেটকারের ব্যাকডালার ভেতর থেকে ৬,০০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফ তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি‘ র গোয়েন্দা-গুলশান বিভাগ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো-মোঃ ফারুক হোসেন, মোঃ কাওছার হোসেন ও হৃদয় হাওলাদার। এসময় তাদের হেফাজত থেকে ৬ ছয় হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার (রেজিঃ নং-ঢাকা মেট্রো গ ৩৫-৩৯৭৯) উদ্ধারমূলে জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রবিবার (২০ নভেম্বর ২০২২ খ্রি.) সন্ধ্যা ৭:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানার মধ্য বাড্ডাস্থ ফ্যাসিলিটিজ টাওয়ারের সামনে মেইন রাস্তায় একটি সাদা প্রাইভেটকারের গতি রোধ করে গাড়ির ব্যাকডালার ভিতর থেকে ৬ ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে গাড়ির চালক ফারুক, কাওছার ও হদয়কে গ্রেফতার পূর্বক প্রাইভেটকারটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বাসযোগে রাজধানী ঢাকায় এনে বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা রুজু হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST