July 11, 2026, 8:48 pm
শিরোনামঃ
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলার প্রতিবাদ ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন সুবর্ণচর উপজেলার আলিম

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন নোয়াখালী সুবর্ণচর উপজেলার কৃতি সন্তান আবদুল আলিম বছির।

তিনি সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন ১নং ওয়ার্ডের মৃত আফলাতুন এর ছেলে। সে চরবাটা দক্ষিণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও চট্রগ্রাম সরকারী কমার্স কলেজ থেকে ইন্টারমিডিয়েটের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে বি.বি.এ শেষ করে একই বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.এ সম্পন্ন করেন।

পরবর্তীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।জানা যায়, তিনি সনদপ্রাপ্ত হিসাববিজ্ঞানী হিসেবে ICMAB এর সদস্য। ৩১তম বিসিএস ক্যাডার হিসেবে কর্মরত থাকা শর্তেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন বলে ক্যাডার সার্ভিস পদটি ছেড়ে দেন। এবং ২০২২ সালে মালয়েশিয়ার মালায়া থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। বর্তমানে পিএইচডি গবেষক আবদুল আলিম বছির বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

এছাড়াও আবদুল আলিম বছির ২০০০ সালে কুমিল্লা বোর্ডের এসএসসিতে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সম্মিলিত মেধা তালিকায় চতুর্থ স্থান অর্জন করেন (বোর্ড স্ট্যান্ড)। এবং ২০০২ সালে চট্টগ্রাম বোর্ড থেকে এইচএসসিতে মেধা তালিকায় ২০ তম হয়েছিলেন (বোর্ড স্ট্যান্ড )।

তার এ কর্ম জীবনে তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক, ব্র্যাক ইউনিভার্সিটির প্রভাষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী পোস্টমাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন সহ একাধিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। তার এ কৃতিত্বে সুবর্ণচরের সকল পেশাজীবী সহ অন্যান্যরা শুভেচ্ছা জানিয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST