October 25, 2026, 11:16 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

Reporter Name

সিনিয়র রিপোর্টার:

রাজধানীর শ্যামলিতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল(বিএইচএস) অনিয়ম, রোগীর প্রতি অবহেলা আর ভুল চিকিৎসার অভিযোগ পিছু ছাড়ছে না হাসপাতালটির। রোগী ও তার আত্নীয় স্বজনদের অভিযোগ লেগেই আছে।

সম্প্রতি ডাক্তারের ভুল চিকিৎসা ও রোগীর প্রতি অবহেলার কারনে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতালটি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠনের পরিবর্তে কসাই খানা বলে অভিযোগ করেছেন রোগীর পরিবার ও অভিভাবকগন।

অভিযোগ মতে– রাজধানী মালিবাগে বসবাসরত মো;আরিফ ও জোবাইদা আলম জুথি দম্পত্তির একমাত্র কন্যা মারইয়াম জামান আরফিয়া (৮) গত ১ বছর পূর্বে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিএমটি ও হিমোটোলোজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মনিরুল ইসলামের শ্বরণাপন্ন হোন।

তার পরামর্শ ক্রমে গত ১ বছর চলছিলো চিকিৎসা সেবা। গত ৩০ আগষ্ট আরফিয়া জ্বরে আক্রান্ত হলে ডা:মনিরুল ইসলামের স্বরনাপন্ন হলে তিনি চিকিৎসা সেবা দেন কিন্তুু শিশু আরফিয়া জ্বর না কমানোর কারনে তাকে গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ স্পেশা লাইজড হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

সে মোতাবেক আরফিয়া কে হাসপাতালে নেওয়া হলে সাথে সাথে পিআইসিইউ তে ভর্তি করা হয়।
ডাক্তার মনিরুল ইসলামের নির্দ্দেশে পিআইইউসিতে ডাক্তার ইসরাত জাহান লাকী প্রথমে আরফিয়া কে ম্যালেরিয়া ইন্জেকশন পুশ করে।

তাতেও জ্বর না কমায় টাইফয়েড,এরপর ডেঙ্গুর ইন্জেকশন পুশ করেন। কোন ধরনের পরীক্ষা নিরিক্ষা ছাড়াই রোগ নির্নয় না করে একের পর এক এন্টিবায়েটিকও ওভার ডোজ ইন্জেকশন পুশ করায় ১০ তারিখ আরফিয়া মৃত্যুবরন করেন।

আরফিয়া বাবা মা অভিযোগ করে বলেন হাসপাতালের পিআইসিইউ তে ভর্তির পর থেকে মৃত্যু পযর্ন্ত আরফিয়ার কাছে তাদের বাবা মা কে যেতে দেওয়া হয়নি। গত ২ দিনের চিকিৎসায় প্রায় ১ লক্ষ ২৭ হাজার টাকার একটি বিল ধরিয়ে দেয় হাসপাতাল কতৃর্পক্ষ।

এ ঘটনায় আরফিয়ার বাবা মা তাদের একমাত্র কন্যার মৃত্যুর জন্য ডা:মনিরুল ইসলামের ভুল চিকিৎসা ও দ্বায়িত্বে অবহেলাকে দায়ী করে আরফিয়ার মা জোবাইদা আলম জুতির ফেইজবুক ওয়ালে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।

এ ব্যপারে অভিযুক্ত চিকিৎসক ডা:মনিরুল ইসলামের ব্যক্তিগত মুঠোফোনে কল দিয়ে যোগাযোগের জন্য একাধীকবার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার মতামত জানা যায়নি।



Our Like Page
Developed by: BD IT HOST