November 22, 2026, 11:00 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাকেরগঞ্জের কলসকাঠীর চর বাগদিয়ায় মামলায় নিঃস্ব পরিবার

Reporter Name

সোহেল হাওলাদার :- বাকেরগঞ্জ উপজেলার অধীন্যস্ত ৯নং কলসকাঠী ইউনিয়নের চর বাগদিয়া একটি হিন্দু অধ্যুষিত গ্রাম। কথিত আছে ৩৬৫ ঘর হিন্দু পাড়া নামেই সর্বাধিক পরিচিত। সারা দেশে বিভিন্ন সময় হিন্দুদের উপর হামলা তান্ডব হলেও বাগদিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন।সবাই সুখে শান্তিতে বসবাস করে, মুসলিম ভাইদের সাথে রয়েছে সৌহার্দ্যপুর্ন সম্পর্ক। সম্প্রতি একটি তথ্যানুসন্ধান করতে চর বাগদিয়া বিভিন্ন লোকের সাথে কথা হয়েছে, তাদের বিভিন্ন সমস্যা, করণীয় ও উত্তোরনকল্পে নিজস্ব মতামত তুলে ধরেছেন। চর বাগদিয়া কোন মুসলমান লোক সালিশ ব্যবস্থা কিংবা হিন্দু সম্প্রদায়ের পারিবারিক সমস্যায় অযাচি ত প্রভাব বিস্তার করে না। তদুপরি দু একজন মামলাবাজ ও কুটবুদ্ধি লোকের রোষানলের প্রভাবে একে অপরের সাথে নিজেরা নিজেরা মামলা মোকদ্দমা জড়িয়ে পড়ে। চর বাগদিয়া বেশ কিছু বিত্তশালী পরিবার এমনি করে মামলা মোকদ্দমায় নিঃস্ব।

তথ্যানুসন্ধান প্রতিবেদন, সুজন মন্ডল, চর বাগদিয়া নিবাসী একজন সমাজ সেবক ও কাচারী বাড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি। সম্প্রতি গ্রামে এক ব্যক্তির নিকট থেকে ৮ শতাংশ জমি ক্রয় করে। উক্ত প্লট/ দাগে মোট জমির পরিমাণ ৩৭
শতাংশ। একপক্ষ ১১ শতাংশ কিনে রীতিমতো বাড়ি তৈরি করেছেন বাকীজমি নাল জমি হিসেবে চিহ্নিত এবং সুজন মন্ডল নাল জমি ভোগদখল করেন। কিন্তু ইতিমধ্যে যারা বাড়ি তৈরি করেছেন তারা সুজন মন্ডল কে নাল জমি ভোগদখল করতে বাঁধা প্রদান করেন ও বাড়ির মধ্যে তোমার জমি পাবে মর্মে কলহ সৃষ্টি করে। এমনি এ অযৌক্তিক দাবির পক্ষে কিছু মামলাবাজ পরামর্শদাতা মামলা করতে উৎসাহিত করে।

সুজন মন্ডল আক্ষেপ ও অনুরাগের সুরে বলেন, আমি আমার গ্রামকে খুব ভালোবাসি, গ্রামের শান্তি শৃঙ্খলা ও সম্প্রতি রক্ষায় সদা সচেষ্ট।ভালো খারাপ লোক সব দেশেই আছে, আমার গ্রাম এর ব্যতিক্রম নয় ‌জমি কিনেছি দলিল করেছি রেকর্ড করেছি তাই মামলা করে আমাকে দমানো যাবে না।

মামলার বাদী পক্ষের সাক্ষাৎকার ভিডিও সংরক্ষিত।



Our Like Page
Developed by: BD IT HOST