July 29, 2026, 9:27 am
শিরোনামঃ
লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী চলতি বোরো ধান ও চাউল সংগ্রহ নিয়ে চলছে তুঘলকি কান্ড সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম ৯/১১-এর ২৫তম বার্ষিকীর স্মরণানুষ্ঠানে মামদানির অংশগ্রহণ ঠেকাতে পিটিশন, স্বাক্ষর প্রায় ১৭ হাজার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাকেরগঞ্জের প্রতিবন্ধী ভাতা কার্ড দেয়ার নামে আবাসিক হোটেলে নিয়ে গৃহবধূ ধর্ষণ

Reporter Name

খান মাহাদী :-বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ২ নং ওয়ার্ড কৃষ্ণকাঠী গ্রামের দিনমজুর মো: আ:বারেকের স্ত্রী (শ্রবণ) প্রতিবন্ধী শাহিনুর বেগমকে ধর্ষণের অভিযোগ উঠেছে।প্রতিবেশী মো: মেনাজ বিশ্বাস এর পুত্র রিপন বিশ্বাসের লালসার শিকার হন গৃহবধূ শাহিনুর বেগম। ধর্ষণের ঘটনায় ভরপাশা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আউয়াল হাওলাদার ও নুর ইসলাম ভূঁইয়ার সহযোগীতায় রিপন বিশ্বাস ধর্ষণ করে উল্লেখ করে।

তিন জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন ধর্ষণের শিকার শাহিনুর বেগমের পিতা : পাদ্রীশিব পুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দূর্গাপুর গ্রামের মো: আইয়ুব আলী সিকদার। আইয়ুব আলী সিকদার তার কন্যা শাহিনুরকে জোরপূর্বক ধর্ষণ করায় তিন জনের বিরুদ্ধে ন্যায় ও সুষ্ঠু বিচার চেয়ে ভরপাশা ইউপি চেয়ারম্যান বরাবর প্রায় ১৫ দিন আগে একটি আবেদন করেন।

এ বিষয়ে শাহিনুর জানান,তাকে প্রতিবন্ধী কার্ড দেয়া র কথা বলে বাড়ি থেকে বাকেরগঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয়ে নিয়ে যায় প্রতিবেশি রিপন বিশ্বাস। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরে রিপন বিশ্বা স শাহিনুরকে প্রতিবন্ধী কার্ড পেতে বরিশাল যেতে হবে বলে বরিশাল রুপাতলী আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

গত সেপ্টেম্বর মাসের ৫ তারিখ প্রভাবশালী সিন্ডিকে টের ধর্ষণের শিকার হলে শাহিনুর তার পরিবারের কাছে বিষয়টি জানালে বিচার পেতে দ্বারে দ্বারে ঘুরলেও বিচার পায়নি। প্রভাবশালী মহলের হুমকি ধামকিতে শাহিনুর ভয়ে আইনের সহায়তা নিতে পা রেনি। ধর্ষণ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে শাহি নুর তার ঘরে থাকা কৃষি ফসলের সার খেয়ে আত্মহত্যা র চেষ্টা করে।

স্থানিয়রা জানান,অচেতন অবস্থায় শাহিনুরকে হাস পাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়। দুই মাস পরে শাহিনুরকে ঢাকা থেকে পিত্রালয় আনা হয়। শাহিনুর এখন ভারসাম্যহীন জীবন যাপন করছেন ঠিকমত কথা বলতে পারেন না কথা মুখে আটকে যায়।

শাহিনুরের চাচি শাশুড়ি মনোয়ারা বেগম জানান, আমার ভাশুরের ছেলে বারেক দিনমজুরের কাজ করে তাই আউয়াল মেম্বার শাহিনুরকে প্রতিবন্ধী ভাতা দেয়ার কথা বলেন। কিছুদিন পর রিপন বিশ্বাস শাহিনুরকে তার পিতার বাড়ি থেকে মেম্বর আউয়ালের কথা বলে বাকেরগঞ্জ নিয়ে যায়। তখন রিপন বিশ্বাসের সাথে গেলে ধর্ষণের ঘটনা ঘটে। শাহিনুর ঐ ঘটনার পরের দিন তার কাছে বিষয়টি জানায়। শাহিনুর আগে সুস্থ ছিল একটু কানে কম শুনতো এখন সার খাওয়ার পরে জ্ঞানহীন হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, ধর্ষণের ঘটনা এলাকা য় ছড়িয়ে পড়লে রিপন বিশ্বাস ঢাকায় আত্মগোপনে রয়েছে। তার মোবাইল ফোনে ফোন করা হলে সাংবা দিকদের পরিচয় পেয়ে ফোন কেটে দেয়।

এ বিষয়ে ইউপি সদস্য আউয়াল হাওলাদার জানান, রিপন বিশ্বাস শাহিনুরকে ধর্ষণ করেছে কিনা সেটা আমি দেখিনি। তবে আমার কাছে কিছুদিন আগে শাহিনুরের পরিবারের লোকজন বিচার চাইতে আস ছিল। আমার সালিশ বিচার করার কথা থাকলেও আমি যতটুকু জানি একটি প্রভাবশালী মহল দুই দিন আগে বাকেরগঞ্জ বিআইপি কলোনিতে শাহিনু রের বাবাকে ডেকে রিপন বিশ্বাসের থেকে পঞ্চাশ হাজার টাকা বাকিতে জরিমানা করে বিচার করে দিয়েছে।

এ বিষয় ভরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খান খোকন জানান,কিছুদিন আগে পরিষদে শাহিনুরের বাবা ধর্ষণ ঘটনা কেন্দ্র করে বিচারের দাবিতে আবেদন করে। তখন আমি শাহি নুরকে চিকিৎসা করাতে বলি ও বিষয়টি থানা পুলিশ কে জানাতে পরামর্শ দেই। তবে সালিশি বিচার ঘটনা র বিষয় আমার কিছু জানা নেই।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান জানান,এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ আসেনি। তবে ধর্ষণ ঘটনা যদি বরি শাল রুপাতলী ঘটে থাকে তাহলে বরিশাল কোতয়া লি থানায় অভিযোগ করলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।

শাহিনুর ধর্ষণ ঘটনায় ৫০ হাজার টাকা বাকিতে সালিশি বিচারের খবর এলাকায় ছড়িয়ে পরলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অসহায় শাহিনুরের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। শাহিনুরের বাড়ির লোক জন সহ এলাকাবাসী ধর্ষণ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবী জানায়।



Our Like Page
Developed by: BD IT HOST